logo
প্রবাসের খবর

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর সৌদি আরবের সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ এপ্রিল ২০২৫
Copied!
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর সৌদি আরবের সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

হজ মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য অস্থায়ীভাবে ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত করেছে সৌদি আরব। কূটনৈতিক সূত্র জানায়, এই নিষেধাজ্ঞা আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে। তবে, যাদের ইতিমধ্যেই ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর দিয়েছে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশসহ অন্য যেসব দেশ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেগুলো হলো–পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

কূটনৈতিক সূত্র জানায়, এই ভিসা নিষেধাজ্ঞার পেছনে মূলত ২টি বড় কারণ রয়েছে। প্রথমত, আগের বছরগুলোতে বহু মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা নিয়ে হজ মৌসুমে সৌদি আরবে এসে অবৈধভাবে হজে অংশ নেন। এতে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়। দ্বিতীয়ত, ব্যবসা ও পারিবারিক ভিসা ব্যবহার করে অনেকেই সৌদিতে অনুমোদন ছাড়াই কাজ করতে থাকেন, যা দেশটির শ্রমনীতি ও বাজারে বিশৃঙ্খলা তৈরি করে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, ভ্রমণ-নীতিমালা আরও সুসংগঠিত করতে এবং হজ মৌসুমে নিরাপত্তা আরও নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে

সৌদি আরব সব ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। যাতে কোনো ধরনের জটিলতা বা শাস্তির মুখে পড়তে না হয়। সতর্ক করা হয়েছে এই মর্মে যে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করে, তাহলে তাকে ভবিষ্যতে অন্তত ৫ বছর সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে