বিডিজেন ডেস্ক

ভিজিট ভিসায় কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে দুবাই কর্তৃপক্ষ। এর ফলে দেশটিতে মেয়াদোত্তীর্ণ সময়ের জন্য অবস্থানকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এমনটাই জানিয়েছেন এজেন্টরা।
এ নিয়ে স্মার্ট ট্রাভেলসের জেনারেল ম্যানেজার সাফির মোহাম্মদ দাবি করেছেন, ‘আমরা সম্প্রতি একাধিক কোম্পানিতে কর্তৃপক্ষ পর্যবেক্ষণে যাচ্ছে বলে শুনেছি। গত কয়েক মাস ধরে পরিদর্শন দলগুলো আমাদের অফিস টাওয়ারেও বেশ কয়েকবার এসেছে। ভিজিট ভিসায় কাজ করা সর্বদা অবৈধ হলেও কর্তৃপক্ষ এখন নিশ্চিত করতে চাইছে যে, সবাই কঠোরভাবে নিয়ম মেনে চলছে কি না।’
এই প্রকল্পের অধীনে, যারা তাদের ভিসার মেয়াদোত্তীর্ণ সময়সীমা অতিক্রম করেছে তারা হয় তাদের অবস্থা বৈধ করতে পারে অথবা জরিমানা ছাড়াই চলে যেতে পারে।
সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলমান প্রোগ্রামটি হাজার হাজার ভিসা সমস্যা সমাধানে সহায়তা করেছে। এ ছাড়া জানুয়ারিতে অভিযানের সময় ৬ হাজারের বেশি লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সাফির উল্লেখ করেছেন, এই ব্যবস্থা ভিজিট ভিসার মেয়াদোত্তীর্ণদের সংখ্যা অর্ধেকের বেশি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্লুটো ট্রাভেলসের ভারত আইদাসানি জোর দিয়ে বলেছেন যে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় কাজ করা সর্বদা অবৈধ। তিনি বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের কঠোরভাবে পরামর্শ দিচ্ছি এটি না করার জন্য। জরিমানা কঠোর, যার ফলে ভিজিট ভিসায় কাজ করা যে কেউ ধরা পড়লে তাকে নির্বাসন দেওয়া হবে।’
গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাত তাদের শ্রম আইন সংশোধন করেছে। এতে যেসব কোম্পানি যথাযথ অনুমতি ছাড়া কর্মী নিয়োগ করে অথবা তাদের জন্য চাকরি নিশ্চিত না করে দেশে নিয়ে আসে, তাদের ওপর ১ লাখ থেকে ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা হয়।

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।