logo
প্রবাসের খবর

সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২২ অক্টোবর ২০২৫
Copied!
সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার লক্ষ্যে সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের (এসবিডব্লিউএন) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট।

রোববার (১৯ অক্টোবর) নিউ সাউথ ওয়েলস রাজ্যে সিডনিতে এই জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট আয়োজন করা হয়।

সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের পথ চলা শুরু বেশ কিছু প্রবাসী বাংলাদেশি নারীদের কমিউনিটির অন্য নারীদের প্রয়োজনে পাশে থাকার আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ মানসিকতা থেকে। গত চার বছরে সেই ছোট উদ্যোগটি পরিণত হয়েছে একটি নিবন্ধিত চ্যারিটি সংগঠনে। যার তিনটি মূল লক্ষের একটি বাংলাদেশি নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়ন।

Job Fair 2

সিডনির কামবারল্যান্ড কাউন্সিলের অনুদানে গ্রানভিল টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের প্রেসিডেন্ট ড নাহিদ সায়মা এবং টিমের সঙ্গে একাত্মতা জানিয়ে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় সফল বাংলাদেশি উদ্যোক্তা ‘ডেপুটি’ নামের সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা আশিক আহমেদ এবং ১০৮টি সাবওয়ে স্টোরের সত্বাধিকারী মোহাম্মদ শামীম। তারা তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নোরা পারভেজ। দিনটি শুরু হয়েছিল কফি, আলাপচারিতা ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে। উদ্বোধনী বক্তব্যে কামবারল্যান্ড কাউন্সিলের কাউন্সিলর সুমন সাহা ও সুসাই বেঞ্জামিন ওএএম বহু সাংস্কৃতিক কমিউনিটিতে নারীর অবদান ও অংশগ্রহণের প্রশংসা করেন।

Job Fair 3

ক্যারিয়ার ফেয়ারে অংশ নেয় ৯টি প্রতিষ্ঠান। তাদের মধ্যে অন্যতম JICS Australia, Sydney TAFE, Migrate Resource Centre, Shamim Group। প্রতিষ্ঠানগুলো উপস্থিত নারীদের চাকরি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাস্তব সহায়তা দেয়।

দুপুরে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন আশিক আহমেদ, মোহাম্মদ শামীম, ড. সাবরিন ফারুকী ওএএম, আউড়েলিয়া রহমান ও আয়শা জে বিভা। তারা তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা সিভি (CV)লেখা, ইন্টারভিউর প্রস্তুতি, অস্ট্রেলিয়ান কর্মসংস্কৃতি ও মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ নেন।

ওয়ার্কশপে খাবার সরবরাহে ছিলেন রয়্যাল প্ল্যাটার অস্ট্রেলিয়ার উদ্যোক্তা জান্নাতুল। ইভেন্ট সাজসজ্জায় ছিল কানিতাজ ইভেন্ট সলিউশনস এবং ফোটোগ্রাফিতে নামরাতা খান।

ওয়ার্কশপে অংশগ্রহণকারী একজন বলেন, এই ইভেন্ট আমাকে নতুনভাবে আত্মবিশ্বাস দিয়েছে—আমি জানি, এখন আমিও পারব।

‘Empowered Pathways Job Fair & Career Summit’ প্রমাণ করেছে — নারীরা একত্রিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন অবশ্যম্ভাবী।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে