logo
প্রবাসের খবর

সৌদি আরব অবৈধ সাড়ে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জানুয়ারি ২০২৬
Copied!
সৌদি আরব অবৈধ সাড়ে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে
প্রতীকী ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৪ হাজার ৬০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দুবাই ভিত্তিক সংমাধ্যম গালফ নিউজ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি মাসের জানুয়ারি ৮ থেকে ১৪ তারিখের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে মোট ১৪ হাজার ৬২১ জন অবৈধ বাসিন্দাকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে মোট ১৮ হাজার ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৩৪৩ জন আবাসন আইন লঙ্ঘনকারী, তিন হাজার ৮৫৮ জন সীমান্ত নিরাপত্তা আইনের অপরাধী এবং দুই হাজার ৮৫৩ জন শ্রম আইন ভঙ্গকারী ছিলেন। ফেরত পাঠানোর পাশাপাশি ১৯ হাজার ৮৩৫ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং তিন হাজার ৯৩৬ জনকে দেশত্যাগের প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানের অংশ হিসেবে অবৈধ সীমান্ত পারাপারের বিষয়েও নজরদারি জোরদার করা হয়। অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার ৪৯১ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪০ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫৯ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ১৮ জনকে আটক করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, অবৈধভাবে প্রবেশ, পরিবহন, আশ্রয় দেওয়া বা কর্মসংস্থানের মাধ্যমে আইন লঙ্ঘনে সহায়তা করার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে চলমান আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ২৫ হাজার ৫৫২ জন পুরুষ ও এক হাজার ৯৬৬ জন নারীসহ মোট ২৭ হাজার ৫১৮ জন প্রবাসীর নথিপত্র আইনের আলোকে যাচাই চলছে।

বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, দেশটিতে যারা অবৈধভাবে প্রবেশ, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা করবে, তাদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানাসহ ব্যবহৃত সম্পত্তি জব্দ করা হতে পারে। এ ছাড়া আইন লঙ্ঘনের তথ্য মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে ফোন করার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৩ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১০ দিন আগে