logo
প্রবাসের খবর

নাইজেরিয়ায় সড়কে উল্টে যাওয়া জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৪৭

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ অক্টোবর ২০২৪
Copied!
নাইজেরিয়ায় সড়কে উল্টে যাওয়া জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৪৭
নাইজেরিয়ার মাজিয়া শহরে ট্যাংকার বিস্ফোরণে নিহত ব্যক্তির মরদেহ সরিয়ে নিচ্ছেন স্থানীয় লোকজন। ১৬ অক্টোবর ২০২৪। ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলের সড়কে একটি জ্বালানি ট্যাংকার উল্টে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম বুধবার (১৬ অক্টোবর) বলেন, রাতের বেলায় জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের এক্সপ্রেসওয়েতে একটি জ্বালানিবাহী ট্যাংকার উল্টে যায়। ওই সময় আশপাশের অনেকে উল্টে যাওয়া ট্যাংকারটি থেকে জ্বালানি সংগ্রহ করতে আসেন। কেউ কেউ গাড়ি নিয়ে আসেন। হঠাৎ করে ট্যাংকারটি বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

অ্যাডাম বলেন, দলে দলে মানুষ যখন উল্টে যাওয়া ট্যাংকারটি থেকে জ্বালানি সংগ্রহ করছিলেন, তখন সেটি বিস্ফোরিত হয় ও আগুন ধরে যায়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে মরদেহ ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে। এমনকি বুধবার সকালেও সেখানে আগুন জ্বলছিল।

জিগাওয়া প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান হারুনা মাইরিগা বলেন, ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) একই পরিসংখ্যান দিয়েছে।

পুলিশের ধারণা, একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে জ্বালানিবাহী ট্যাংকারটি এক্সপ্রেসওয়েতে উল্টে গিয়েছিল।

সূত্র: আল জাজিরা

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে