logo
প্রবাসের খবর

রমজানে কুয়েতে প্রকাশ্যে খাবার খেলেই জেল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ মার্চ ২০২৫
Copied!
রমজানে কুয়েতে প্রকাশ্যে খাবার খেলেই জেল

কুয়েতে রমজানের রোজার সময় প্রকাশ্যে খাবার খেলে বা পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানা হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, কুয়েতে রোজার সময় অসুস্থতা বা ভ্রমণের মতো যৌক্তিক কারণ ছাড়া প্রকাশ্যে খাবার খেলে একজন ব্যক্তির এক মাসের কারাদণ্ড বা ১০০ কুয়েতি দিনার ( বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার ৯৮২ টাকা) জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। ১৯৬৮ সালে প্রণীত আইনের ৪৪ ধারা অনুযায়ী এ শাস্তি দেওয়া হবে।

কর্তৃপক্ষ জানায়, আইনটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো প্রতিষ্ঠানে কেউ যদি প্রকাশ্যে রোজার সময় খাবার খায় তাহলে তা দুই মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে।

এদিকে কুয়েত মিউনিসিপ্যালিটি বিভাগ রমজানে দোকান এবং রেস্তোরাঁ পরিচালনার সময় সম্পর্কেও কঠোর নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, সূর্যাস্তের দুই ঘণ্টা আগে ইফতারের প্রস্তুতির জন্য খাবারের দোকান ও রেস্তোরাঁ খোলা যাবে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে