logo
প্রবাসের খবর

সতর্কতার পর পশ্চিম জেরুজালেম ও তেল আবিবে বিকট বিস্ফোরণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ জুন ২০২৫
Copied!
সতর্কতার পর পশ্চিম জেরুজালেম ও তেল আবিবে বিকট বিস্ফোরণ
তেল আবিবের কাছে হার্জলিয়া এলাকায় একটি ভবনে ইরানের হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। ১৭ জুন ২০২৫। ছবি: এএফপি

ইরান থেকে উড়ে আসছে ক্ষেপণাস্ত্র—ইসরায়েলি সেনাবাহিনীর এমন সতর্কতা জারির পরপর তেল আবিব ও পশ্চিম জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

খবর কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বিমানবাহিনী হুমকি মোকাবিলায় প্রয়োজন বুঝে আক্রমণ প্রতিহত করছে এবং আক্রমণ চালাচ্ছে।

ওই বিবৃতি প্রকাশের প্রায় ২০ মিনিট পর সেনাবাহিনী আরেকটি বিবৃতি প্রকাশ করে বলেছে, দেশের বিভিন্ন অঞ্চলে মানুষজনকে নিরাপদ আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব স্থানে ক্ষেপণাস্ত্র পড়ে থাকার খবর পাওয়া গেছে, সেসব এলাকায় উদ্ধারকারী দল তল্লাশি ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

তেল আবিব এলাকায় ক্ষেপণাস্ত্র ও গোলা পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।

দেশটির অগ্নিনির্বাপণ বাহিনী বলেছে, তেল আবিবের কাছের দান জেলায় প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ তারা বেশ কয়েকটি ফোন পান। ফোনে গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা ও অগ্নিকাণ্ডের কথা বলা হয়। অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলের দিকে গেছে।

গত রাতে ইরান ১০টির কম ক্ষেপণাস্ত্র ছুড়েছে, দাবি ইসরায়েলের

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সোমবার (১৬ জুন) রাতে ইরান থেকে ১০টির কম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো তিন দফায় ছোড়া হয়। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলীয় এলাকা। সময় ছিল দিবাগত রাত ১২টা, সাড়ে ৩টা ও ভোররাত সাড়ে ৪টা।

প্রতিবেদনে আরও বলা হয়, গত রাতে ইসরায়েলের শহুরে এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আগের তিন রাতে ইরান বহু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছুড়েছে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কৌশলগত স্থাপনায় আঘাত হানে। ইসরায়েলে ইরানের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছে। এখন ইসরায়েল দাবি করছে, গত রাতে ইরানের হামলা উল্লেখযোগ্য সংখ্যায় কম ছিল।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে