logo
প্রবাসের খবর

ইরানে বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭০

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ এপ্রিল ২০২৫
Copied!
ইরানে বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭০

ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। এই ঘটনায় আহত হয়েছে ১ হাজার ২০০ জনের বেশি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিস্ফোরণটি গত শনিবার (২৬ এপ্রিল) বন্দর আব্বাসের শহীদ রাজয়ি অংশে হয়েছিল। এটি ইরানের সবচেয়ে বড় কন্টেইনার কেন্দ্র।

বিস্ফোরণের পর থেকেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে আনা গেছে। বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বাতাস ও কন্টেইনারের ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে দফায় দফায় আগুন জ্বলছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএ জানিয়েছে, কিছু কন্টেইনার থেকে বিষাক্ত গ্যাসও নির্গমন হচ্ছিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হরমুজগান প্রদেশের গভর্নরের বরাত দিয়ে বলেছে, ‘বিশাল আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার অভিযান চলছে।’ বন্দর আব্বাস এই হরমুজগান প্রদেশেই অবস্থিত। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ‘কন্টেইনার সরাতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।’

ইরানের আইএসএনএ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির বরাত দিয়ে বলেছে, বন্দরের শহীদ রাজয়ি অংশে আগুন নেভানোর জাতীয় পর্যায়ের কার্যক্রম শেষ হয়েছে। আগুন নিয়ন্ত্রণের দায়িত্ব এখন স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মোমেনি বলেছেন, ‘নিরাপত্তা প্রোটোকল না মানার ক্ষেত্রে ঘাটতি চিহ্নিত করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘দোষী কয়েকজনকে তলব করা হয়েছে।’

এই ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রাথমিক রিপোর্টে সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা নীতিমালা অনুসরণে ঘাটতি পাওয়া গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন হরমুজগানের গভর্নরের বরাত দিয়ে বলেছে, প্রায় ২২ জন নিখোঁজ। ২২ জনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত রোববার এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। কোনো অবহেলা বা উদ্দেশ্য ছিল কি না, তা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে, কর্তৃপক্ষ নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার তৃতীয় দফা শুরু করেছে ইরান। ওমানে এই আলোচনা চলছে। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়নি। ইরানের অবকাঠামো যোগাযোগ সংস্থা সোমবার জানিয়েছে, বিস্ফোরণের পরদিন দেশের অবকাঠামোগুলোতে একটি বড় সাইবার হামলা প্রতিহত করা হয়েছে। তবে তারা এর বেশি বিস্তারিত জানায়নি।

কন্টেইনারে রাসায়নিক পদার্থ ভুলভাবে সংরক্ষণ করাকে বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। সংকট ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র গত শনিবার বলেছিলেন, বন্দরের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে