logo
প্রবাসের খবর

অবৈধ প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদের বাধ্যবাধকতা কমিয়েছে আমিরাত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ অক্টোবর ২০২৪
Copied!
অবৈধ প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদের বাধ্যবাধকতা কমিয়েছে আমিরাত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা নিয়ে অবৈধ প্রবাসীদের ৩১ অক্টোবরের মধ্যে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার।

এ বছরের ১ সেপ্টেম্বর থেকে দুই মাসব্যাপী এই কার্যক্রম শুরু হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে জেল-জরিমানা ছাড়াই অনেকে বৈধ হচ্ছেন বা দেশে ফিরছেন।

সাধারণত আমিরাতে ভিসা নবায়ন বা নতুন ভিসার ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকতে হয়। পাসপোর্টের মেয়াদসংক্রান্ত এই বাধ্যবাধকতার জন্য অনেক অবৈধ প্রবাসী ছিলেন দুশ্চিন্তায়। কারণ তাদের পাসপোর্টের মেয়াদ তার চেয়ে কম ছিল।

সম্প্রতি এ নিয়মে পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে সাধারণ ক্ষমা যারা পাবেন তাদের ছয় মাসের পরিবর্তে পাসপোর্টের মেয়াদ এক মাস থাকলেও ভিসা করার সুযোগ দেওয়া হচ্ছে।

আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত সাধারণ ক্ষমা নিয়ে বৈধতা নিশ্চিত যেন আরও দ্রুত হয় সেজন্য আমিরাত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে