বিডিজেন ডেস্ক

কুয়েত ইঞ্জিনিয়ারিং সোসাইটির ডিগ্রির স্বীকৃতি দেওয়ার অধিকারকে স্থগিত করেছে কুয়েতি সরকার। স্বীকৃতির প্রক্রিয়া নিয়ে প্রকৌশলী ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়ার পর কুয়েতের জনশক্তি বিষয়ক সরকারি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
কুয়েত সরকার জানায়, নতুন স্বীকৃতি প্রদানকারী নিয়োগ না করা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বীকৃতি দেওয়া স্থগিত থাকবে। আগামী কয়েক মাসের মধ্যে নতুন স্বীকৃতি প্রদানকারী নিয়োগ দেওয়া হবে।
সাধারণত কুয়েতের বিদেশি নাগরিকদের একজন প্রকৌশলী হিসাবে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট পেতে হলে নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা স্বীকৃত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
তবে বর্তমান পরিস্থিতিতে বিদেশি প্রকৌশলীরা কোনো স্বীকৃতি ছাড়াই ওয়ার্ক পারমিট পাবেন। তবে তাদের শিক্ষাগত যোগ্যতা কুয়েত কনস্যুলার দ্বারা যাচাই হতে হবে।
কিন্তু এভাবে ওয়ার্ক পারমিট পাওয়া প্রবাসীদের আবার নতুন করে ডিগ্রির স্বীকৃতি নিতে হবে কি না তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।