বিডিজেন ডেস্ক

বেশি অর্থ উপার্জনকারীদের কাছ থেকে ২০২৬ সালের পর থেকে আয়কর নেবে ওমান সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত জুলাইতে ওমানের পার্লামেন্টের নিম্নকক্ষ মজলিস আল শুরা আয়কর আইনের খসড়ায় অনুমোদন দেয়। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি ওমানের পার্লামেন্টের উচ্চকক্ষে পাঠানো হয়েছে।
বর্তমানে কোনো ওমানের নাগরিক বা প্রবাসীদের আয়কর দিতে হয় না।
ওমান সরকারের প্রস্তাবিত আয়কর আইন অনুযায়ী, কোনো প্রবাসী বছরের এক লাখ ডলারের বেশি আয় করলে ৫ থেকে ৯ শতাংশ পর্যন্ত আয়কর দিতে হবে। আর ওমানের নাগরিকরা বিশ্বের যে কোনো দেশ থেকে যদি বছরে ১০ লাখ ডলারের বেশি আয় করে তাহলে ৫ শতাংশ আয়কর দিতে হবে।
তেল ও গ্যাসের রাজস্বের ওপর নির্ভরতা হ্রাস করার জন্য এরইমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ওমান সরকার।
ওমানের বিদ্যমান কর কাঠামোর মধ্যে কর্পোরেট আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আবগারি কর অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।