logo
প্রবাসের খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ অক্টোবর ২০২৪
Copied!
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
আব্দুর রহিম রনি। ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আব্দুর রহিম রনি নামে (২২) এক বাংলাদেশি যুবক মারা গেছেন।

বুধবার (২ অক্টোবর) দুপুরের দিকে দেশটির আলকাছিম জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আব্দুর রহিম মঙ্গলবার রাতে তাঁর কর্মস্থল রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে আলকাছিম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন।

জীবিকার তাগিদে এ বছরের জুলাই মাসে সৌদি আরবে এসেছিলেন আব্দুর রহিম। রিয়াদ এলাকায় একটি হোটেলে কাজ করতেন। মঙ্গলবার আব্দুর রহিমসহ আরও কয়েকজন একটি গাড়িতে দাম্মাম যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি একটি মালবাহী ট্রলিগাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আব্দুর রহিম মারাত্মকভাবে আহত হন।

পরে পুলিশ আব্দুর রহিমসহ সবাইকে উদ্ধার করে স্থানীয় আলকাছিম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

মৃত আব্দুর রহিম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের জয়নাল আবেদীন জনির একমাত্র ছেলে। চৌদ্দগ্রাম সরকারি কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পাস করেন তিনি।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

২ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে