বিডিজেন ডেস্ক

অবৈধভাবে থাকা ১২ হাজার ১০১ জন প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
এতে বলা হয়, দেশজুড়ে অবৈধ প্রবাসী ধরপাকড় চালাচ্ছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এক সপ্তাহে বসবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করায় ২২ হাজার ৭১৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরমধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৪ হাজার ৪৪৬ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৪ হাজার ৭৮০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার প্রবাসীদের অবৈধ পরিবহন সুবিধা, আশ্রয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় আরও ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৩ কোটি ২২ লাখ প্রবাসী কর্মী রয়েছে। দেশটির অবৈধ প্রবাসীদের ধরপাকড়ে কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এ মাসের শুরুতেও আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।