বিডিজেন ডেস্ক

বিডিজেন২৪ ডেস্ক
কুয়েতে কর্মরতদের বিষয়ে সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। আল শালের সর্বশেষ রিপোর্ট বলছে, কুয়েতের বাইরে থেকে সেখানে যারা কাজ করেন তাঁদের ২৬.৯ শতাংশই মানুষজনের বাড়িঘরে কাজ করেন। এই সংখ্যাটাও প্রায় ৭ লাখ ৮৯ হাজার। এরমধ্যে নারী ৪ লাখ ২৩ হাজার এবং পুরুষ ৩ লাখ ৬৬ হাজার। এটা এ বছরের প্রথম তিনমাসের হিসাব।
আল শালের রিপোর্ট অনুযায়ী গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে নয় হাজারের বেশি বিদেশি গৃহকর্মী কুয়েতে কাজে যুক্ত হয়েছেন। এই তথ্যই বলে দিচ্ছে কুয়েতে গৃহকর্মীর চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ছে নারী-পুরুষ উভয়ের। তবে এই সুযোগ এখনো বাংলাদেশ সেভাবে নিতে পারেনি। সেখানে ঘরের কাজে এখনো ভারতীয়দের আধিপত্য (৪৪.৭) একচেটিয়া। এরপর রয়েছে যথাক্রমে ফিলিপাইন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই চারটি দেশ কুয়েতের গৃহকর্মীর চাহিদার ৯৩.৩ শতাংশ মেটাচ্ছে। তালিকা থেকে এটা স্পষ্ট যে, বাংলাদেশের নারী-পুরুষ সবার জন্য কুয়েতে কাজ করার সুযোগ আছে এবং দিন দিন তা বাড়ছে।
বাকি সাড়ে ছয় শতাংশ গৃহকর্মী আসে নেপাল, পাকিস্তান, ইথিওপিয়া, বেনিন ও মালি থেকে। গৃহকর্মীদের মতোই কুয়েতে কর্মরত বিদেশিদের তালিকায় এক নম্বরে থাকা দেশটির নাম ভারত। সেখানে কর্মরত ভারতীয়দের সংখ্যা প্রায় ৯ লাখ। এরপরেই আছে মিশর।
কুয়েত দেশটি খুবই ছোট। দেশটির ১৭ হাজার ৮১৮ বর্গ কিলোমিটার জায়গায় মাত্র ৪৩ লাখ লোকের বাস। দেশটির জনসংখ্যার চেয়ে কর্মরত বিদেশিদের সংখ্যা বেশি।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।