logo
দরদাম

দেশে সোনার দাম এখন রেকর্ড সর্বোচ্চ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
দেশে সোনার দাম এখন রেকর্ড সর্বোচ্চ

বাংলাদেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

গতকাল রোববার থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়েছে। এ নিয়ে এ বছর চতুর্থ দফায় বাড়ল স্বর্ণের দাম।

সবশেষ গত ২৯ জানুয়ারি স্বর্ণের দাম বেড়েছিল। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিল ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেট বিক্রি হবে ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৪৭৬ টাকা।

অবশ্য সোনার দাম বৃদ্ধি হলেও অপরিবর্তিত আছে রুপার দাম।

আরও দেখুন

২২ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

২২ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক, ১২২ টাকা ৩০ পয়সা।

৮ দিন আগে

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক—১২২ টাকা ৩০ পয়সা।

১১ দিন আগে

১৮ ফেব্রুয়ারি বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৮ ফেব্রুয়ারি বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক—১২২ টাকা ৩০ পয়সা।

১২ দিন আগে

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক—১২২ টাকা ৩০ পয়সা।

১৩ দিন আগে