logo
দরদাম

সোনার দাম ২৪ ঘণ্টায় প্রতি ভরিতে বাড়ল প্রায় ৩ হাজার টাকা

প্রতিবেদক, বিডিজেন০৬ জানুয়ারি ২০২৬
Copied!
সোনার দাম ২৪ ঘণ্টায় প্রতি ভরিতে বাড়ল প্রায় ৩ হাজার টাকা
সোনার অলঙ্কার। ছবি: সংগৃহীত

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার প্রতি ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল থেকে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

নতুন দামে ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি হবে। এরসঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মেকিং চার্জ যুক্ত হবে।

এর আগে ৪ জানুয়ারি প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। চলতি বছরের প্রথম পাঁচ দিনে এটি সোনার দামের তৃতীয় সমন্বয়।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৩৮৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও দেখুন

২২ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

২২ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক, ১২২ টাকা ৩০ পয়সা।

৮ দিন আগে

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক—১২২ টাকা ৩০ পয়সা।

১১ দিন আগে

১৮ ফেব্রুয়ারি বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৮ ফেব্রুয়ারি বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক—১২২ টাকা ৩০ পয়সা।

১২ দিন আগে

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক—১২২ টাকা ৩০ পয়সা।

১৩ দিন আগে