logo
দরদাম

তিন দফা কমার পর আবারও দেশে সোনার দাম বাড়ল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ মার্চ ২০২৫
Copied!
তিন দফা কমার পর আবারও দেশে সোনার দাম বাড়ল

তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আজ বুধবার থেকে নতুন দাম কার্যকরের তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ২৪ ও ২৮ ফেব্রুয়ারি এবং ২ মার্চ টানা তিন দফা কমানো হয় স্বর্ণের দাম। ২৪ ফেব্রুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ১৫৫ টাকা, ২৮ ফেব্রুয়ারি কমানো হয় ২ হাজার ৪০৩ টাকা এবং ২ মার্চ কমানো হয় ২ হাজার ৬২৪ টাকা। অর্থাৎ তিন দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমে ৬ হাজার ১৮২ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২১ টাকা বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৮৫ টাকা বাড়িয়ে ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও দেখুন

২২ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

২২ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক, ১২২ টাকা ৩০ পয়সা।

৮ দিন আগে

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক—১২২ টাকা ৩০ পয়সা।

১১ দিন আগে

১৮ ফেব্রুয়ারি বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৮ ফেব্রুয়ারি বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক—১২২ টাকা ৩০ পয়সা।

১২ দিন আগে

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক—১২২ টাকা ৩০ পয়সা।

১৩ দিন আগে