logo
প্রবাসে চাকরি

বাংলাদেশ থেকে ৫ পুরুষ পোশাককর্মী নেবে জর্ডানের আটলান্টা গার্মেন্টস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ অক্টোবর ২০২৪
Copied!
বাংলাদেশ থেকে ৫ পুরুষ পোশাককর্মী নেবে জর্ডানের আটলান্টা গার্মেন্টস
ছবি: সংগৃহীত

জর্ডানের আটলান্টা গার্মেন্টস বাংলাদেশ থেকে পুরুষ পোশাককর্মী নেবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই কর্মী নেবে। কর্মীদের থাকা, খাওয়া ও চিকিৎসা ফ্রি। এ ছাড়া আসা-যাওয়ার বিমানভাড়াও দেবে প্রতিষ্ঠানটি।

বোয়েলসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটলান্টা গার্মেন্টস মেশিন অপারেটর পদে ৫ জন পুরুষ কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বিএমটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) থেকে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণপ্রাপ্ত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করে ১১ অক্টোবর (শুক্রবার) সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে পারবেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং চার্জ পরিশোধ করতে হবে।

আবেদনের লিংক: https://brms.boesl.gov.bd/

পদের নাম: মেশিন অপারেটর।

পদসংখ্যা: ৫।

শিক্ষাগত যোগ্যতা: প্রযোজ্য নয়।

দক্ষতা

Kansai, Over Lock, SNLS এবং Feed arm Folder —এই মেশিনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১২৫ জর্ডান দিনার।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

চুক্তির মেয়াদ: ৩ বছর (নবায়নযোগ্য)

আবেদনের বয়স: ২০-৩৫ বছর।

কর্মস্থল: জর্ডান।

চাকরির শর্ত ও সুবিধা

সপ্তাহে ৬ দিন দৈনিক ৮ ঘণ্টা কাজ করতে হবে। একদিন ছুটি। ওভারটাইম রয়েছে।

নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের থাকা–খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের খরচ দেবে।

জর্ডানে যাওয়ার এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।

অন্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

যাঁদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তাঁরা নিয়োগের অযোগ্য হবেন।

প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে।

একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্য খরচ

নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সব খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। তবে মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি জর্ডানে যাওয়ার পর নিয়োগকারী প্রতিষ্ঠান ফেরত দেবে।

সাক্ষাৎকারের সময় যা আনতে হবে

জীবনবৃত্তান্ত, চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।

মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের চার সেট রঙিন ফটোকপি।

ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ।

সাক্ষাৎকারের স্থান ও তারিখ

মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা।

সাক্ষাৎকারের তারিখ: ১১ অক্টোবর শুক্রবার। সময়: সকাল ৮টা।

এ–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে।

সূত্র: বোয়েসেল।

(স্মারক ৪৯.০২.০০০০.০০০.০০৪.১৫.০০৬.২০./১৪২২, তারিখ: ৭ অক্টোবর ২০২৪)

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

রামানান বলেন, প্রস্তাবিত এই নিয়োগব্যবস্থা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২৫ দিন আগে

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

২৮ জানুয়ারি ২০২৬

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

২৮ জানুয়ারি ২০২৬

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

২৭ জানুয়ারি ২০২৬