logo
প্রবাসে চাকরি

দক্ষিণ কোরিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য ভাষা শিক্ষা কোর্স

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ জুলাই ২০২৫
Copied!
দক্ষিণ কোরিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য ভাষা শিক্ষা কোর্স
বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি প্রক্রিয়া চলছে। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ কোর্সে ভর্তির জন্য আগামী ২৪ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন। কোর্সটি পরিচালনা করবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা

১. কোর্সের নাম: কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্স।

২. কোর্সের মেয়াদ: ৪ মাস।

৩. কোর্সের সময়: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৫।

৪. কোর্স শেষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের ওপর সরকারি সনদ প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

১. প্রশিক্ষণার্থীর যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস।

২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর।

৩. ভর্তি ফি: ১ হাজার টাকা মাত্র।

আবেদন করতে যা লাগবে

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে—

১. প্রার্থীর ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।

২. জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি।

৩. শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।

আবেদনের বিস্তারিত তারিখ

১. ভর্তি ফরম সংগ্রহ ও জমার দেওয়ার শেষ তারিখ: ৩ থেকে ২৪ আগস্ট ২০২৫ পর্যন্ত।

২. ভর্তি পরীক্ষার তারিখ ও সময় (মৌখিক পরীক্ষা): ২৫ আগস্ট ২০২৫, সকাল ১০টায়।

৩. পরীক্ষার ফলাফল: ২৬ আগস্ট ২০২৫, বেলা তিনটা।

৪. ভর্তির তারিখ: ২৭ আগস্ট ২০২৫।

৫. অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি: ৩১ আগস্ট ২০২৫।

৬. ক্লাস শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫।

৭. ক্লাসের সময়: রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

রামানান বলেন, প্রস্তাবিত এই নিয়োগব্যবস্থা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২৪ দিন আগে

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

২৮ জানুয়ারি ২০২৬

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

২৮ জানুয়ারি ২০২৬

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

২৭ জানুয়ারি ২০২৬