

সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

একজন মানুষ পড়ে আছে রাস্তায়।
তার শরীরে লাল দাগ,
তার পাশে গড়িয়ে আছে কয়েকটা পাথর—
আরও কয়েকটা মানুষের হাতেই ছিল।
পাশে দাঁড়িয়ে একজন বলছিল—
‘সে আমাদের মতো না’,
আরেকজন বলছিল—
‘শেখাতে হবে ওদের একটা শিক্ষা।’
তারপর নেমে এল পাথরের বৃষ্টি।
হাত নড়ে না, চোখ ফেটে যায়, শরীর গুঁড়িয়ে যায়।
কিন্তু আশ্চর্য, যারা মারছে,
তাদের চোখে না আছে দয়া, না আছে ভয়।
পশু কি এমন করে?
একটি সিংহ তার শিকারকে মারে, কিন্তু তৃপ্তি হলে থেমে যায়।
কিন্তু মানুষ থামে না,
সে খুন করে, তারপর ছবি তোলে, পোস্ট দেয়, বলে—
‘এই তো বিচার হলো!’
আমি বুঝে উঠতে পারি না,
পাথর কে ছুঁড়েছিল—হাত, নাকি মন?
কোনটা ছিল বেশি কঠিন?
একটি পাথর শুধু হাড় ভাঙে না,
ভাঙে আমাদের সভ্যতার মুখোশ,
ভেঙে দেয় সমস্ত বিশ্বাস যে মানুষ এখনো মানুষ আছে।
পথে হাঁটলে এখন ভয় লাগে।
কে জানে, আমার মুখ, আমার ভাষা, আমার পোশাক,
কারও চোখে ‘অপরাধ’ হয়ে যায় কি না!
কে জানে, কোন কোণে লুকিয়ে আছে কিছু হাত,
তাদের মুঠোয় ধরা পাথর!
পশুদের বনে ভয় পাই না,
মানুষের ভিড়েই বুক কেঁপে ওঠে।
আমরা ভুলে যাচ্ছি—
একটা পাথর যখন একজন মানুষকে মারে,
সেই সঙ্গে মরে যায় এক টুকরো মনুষ্যত্ব,
আর জন্ম নেয়
আরও এক নিষ্ঠুর, মুখোশ-পরা পাষাণপ্রাণ।

একজন মানুষ পড়ে আছে রাস্তায়।
তার শরীরে লাল দাগ,
তার পাশে গড়িয়ে আছে কয়েকটা পাথর—
আরও কয়েকটা মানুষের হাতেই ছিল।
পাশে দাঁড়িয়ে একজন বলছিল—
‘সে আমাদের মতো না’,
আরেকজন বলছিল—
‘শেখাতে হবে ওদের একটা শিক্ষা।’
তারপর নেমে এল পাথরের বৃষ্টি।
হাত নড়ে না, চোখ ফেটে যায়, শরীর গুঁড়িয়ে যায়।
কিন্তু আশ্চর্য, যারা মারছে,
তাদের চোখে না আছে দয়া, না আছে ভয়।
পশু কি এমন করে?
একটি সিংহ তার শিকারকে মারে, কিন্তু তৃপ্তি হলে থেমে যায়।
কিন্তু মানুষ থামে না,
সে খুন করে, তারপর ছবি তোলে, পোস্ট দেয়, বলে—
‘এই তো বিচার হলো!’
আমি বুঝে উঠতে পারি না,
পাথর কে ছুঁড়েছিল—হাত, নাকি মন?
কোনটা ছিল বেশি কঠিন?
একটি পাথর শুধু হাড় ভাঙে না,
ভাঙে আমাদের সভ্যতার মুখোশ,
ভেঙে দেয় সমস্ত বিশ্বাস যে মানুষ এখনো মানুষ আছে।
পথে হাঁটলে এখন ভয় লাগে।
কে জানে, আমার মুখ, আমার ভাষা, আমার পোশাক,
কারও চোখে ‘অপরাধ’ হয়ে যায় কি না!
কে জানে, কোন কোণে লুকিয়ে আছে কিছু হাত,
তাদের মুঠোয় ধরা পাথর!
পশুদের বনে ভয় পাই না,
মানুষের ভিড়েই বুক কেঁপে ওঠে।
আমরা ভুলে যাচ্ছি—
একটা পাথর যখন একজন মানুষকে মারে,
সেই সঙ্গে মরে যায় এক টুকরো মনুষ্যত্ব,
আর জন্ম নেয়
আরও এক নিষ্ঠুর, মুখোশ-পরা পাষাণপ্রাণ।
রাষ্ট্রীয় সম্মাননা ব্যবস্থাও এই সংকটকে গভীর করেছে। সম্মাননা প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, নির্বাচনের মানদণ্ড প্রকাশ না করা এবং সিদ্ধান্ত গ্রহণে সীমিত গোষ্ঠীর প্রভাব—এসব কারণে রাষ্ট্রের সদিচ্ছাও প্রশ্নবিদ্ধ হয়েছে।
এই নির্বাচন কেবল আসনসংখ্যার হিসাব নয়; এটি ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনারও ইঙ্গিত। তরুণ প্রজন্ম, ডিজিটাল রাজনীতি এবং সুশাসনের প্রশ্ন এখন নির্বাচনের কেন্দ্রবিন্দু। সরকার ও বিরোধী দল উভয়ের জন্যই এটি আত্মসমালোচনা ও নীতিগত পুনর্গঠনের সময়।
আমি রোগীকে বলতে গেলাম। দেখি বউটা কাঁদছে। মেরি ওর নাম। রোগী বলছে, মেরি কেন যে এতটা ঝামেলা করে। ডাক্তার আমাদের চলে যেতে দাও। আমি বললাম, আরেকজন ডাক্তার আছেন যার ওপেনিয়ন নিতে হবে। তিনি তোমাদের চলে যেতে বললে আমি ডিসচার্জ করে দেব, সমস্যা নেই।
তিনি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৩টা পর্যন্ত নিরলস প্রচারণা চালিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক নেতার সহধর্মিণীর এমন সক্রিয় ও দীর্ঘ সময় মাঠে থাকার নজির খুব কমই দেখা যায়। তিনি শুধু মঞ্চে ভাষণ দেননি; তিনি মানুষের পাশে বসেছেন, তাদের কথা শুনেছেন।