logo
মতামত

প্রবাসে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের এক অভিজ্ঞতা

নাঈম হাসান, লন্ডন, যুক্তরাজ‍্য থেকে০৯ সেপ্টেম্বর ২০২৫
Copied!
প্রবাসে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের এক অভিজ্ঞতা
লেখক

চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যের এঙ্গলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আমি এক অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছিলাম, যা আজও মনে করলে শ্বাস রুদ্ধ হয়ে আসে। নির্ধারিত নির্বাচনী বাজেটের বাইরে অসতর্কতাবশত মাত্র ৫ পাউন্ড বেশি খরচ হওয়ায় আমার প্রার্থীতা প্রায় বাতিল হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।

Naeem Hassan, London, United Kingdom 4

ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত আমাকে এঙ্গলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ও ডেমোক্রেটিক টিমের ধারাবাহিক বৈঠকে অংশ নিয়ে জবাবদিহিতা করতে হয়েছে। দুপুর ১টায় ফলাফল ঘোষণার কথা থাকলেও হঠাৎ জানানো হয়, সেদিন আর ফলাফল ঘোষণা করা হবে না। সেই মুহূর্তে আমি শংকায় পড়ে গিয়েছিলাম, শেষ পর্যন্ত না ডিসকোয়ালিফাইড হয়ে যাই। টানা কয়েক সপ্তাহের কঠিন পরিশ্রম যেন একটি ছোট্ট ভুলের কারণে নষ্ট হতে বসেছিল। 

Naeem Hassan, London, United Kingdom 3

অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। অবশেষে আমার সঙ্গে ফাইনাল প্যানেল মিটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। অফিসিয়াল ফলাফল ঘোষণার মাত্র ৫ মিনিট আগে ইমেইলে আমার প্রার্থীতা সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছায়।

আমার ব্যাখ্যাকে ‘মাইনর মিস্টেক’ হিসেবে গ্রহণ করে তারা এবং শেষ পর্যন্ত আমাকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রায় ১২০০ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে আমি লন্ডন ক‍্যাম্পাস ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হই। অথচ, সামান্য অসতর্কতার কারণে একসময় মনে হয়েছিল সব হারাতে বসেছি। এ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, পলিটিক্যাল ইন্টেগ্রিটি ও জবাবদিহিতা কতটা গুরুত্বপূর্ণ।

Naeem Hassan, London, United Kingdom 2

আজ যদি ছাত্ররা সততা ও ন্যায়পরায়ণতার চর্চা না করে, তবে ভবিষ্যতের নেতৃত্ব থেকে আমরা কী আশা করব? আর কবে বা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাবে? বিশ্ববিদ্যালয় হচ্ছে শেখার স্থান, যেখানে শুদ্ধ প্র্যাকটিসের ভেতর দিয়ে আগামীর নেতৃত্ব তৈরি হয়। তাই কোনো ইস্যুতেই আপস গ্রহণযোগ্য নয়।

সেসময়টায় যদিও সাময়িকভাবে আমাকে প্রচণ্ড চাপের মধ্যে পড়তে হয়েছিল, তবুও এই অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখেছি, যা ভবিষ্যতে আমার পথচলায় সহায়ক হবে। এটাই প্রকৃত ডেমোক্রেটিক প্র্যাকটিস।

*নাঈম হাসান: নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট, এঙ্গলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, যুক্তরাজ্য।

আরও দেখুন

সার্ক পুনর্জাগরণে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কি নতুন ইতিহাস রচনা করতে পারে?

সার্ক পুনর্জাগরণে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কি নতুন ইতিহাস রচনা করতে পারে?

বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের সামনেও সেই একই সুযোগ উন্মুক্ত। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। নতুন বাংলাদেশ যদি আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা নেয়, তাহলে তা কেবল দেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই একটি যুগান্তকারী সুযোগ হতে পারে।

২ দিন আগে

শিশু রামিসা, ধর্ষণ ও আমাদের বিচারবোধ

শিশু রামিসা, ধর্ষণ ও আমাদের বিচারবোধ

রামিসার ঘটনায় মানুষ রাস্তায় নেমেছে এটি ইতিবাচক দিক। কারণ, জনসচেতনতা তৈরি করতে সামাজিক প্রতিবাদের বিকল্প নেই। রাষ্ট্র ও নীতিনির্ধারকদের জবাবদিহির মুখোমুখি করতেও এ ধরনের আন্দোলন গুরুত্বপূর্ণ।

২ দিন আগে

কবিতা: সাপর দ্য ইটালিয়া

কবিতা: সাপর দ্য ইটালিয়া

আমি চুমুক দিই।/ কফির তেতো স্বাদে হঠাৎ বুঝি,/ সব দেশ মানচিত্রে থাকে না,/ কিছু দেশ থাকে মানুষের অপেক্ষায়,/ কিছু শহর জন্ম নেয়/ একটি স্পর্শহীন হাতের ভেতর।

৫ দিন আগে

অধিকারীর অনধিকার চর্চা আর মমতার নির্মম পরাজয়

অধিকারীর অনধিকার চর্চা আর মমতার নির্মম পরাজয়

ইতিহাস বলছে, সংখ্যাগুরুদের আধিপত্য ও সংখ্যালঘুদের ওপর নিপীড়ন রাষ্ট্র ভাঙনের পথ তৈরি করতে পারে। এ কারণেই ভারত ভাগ হয়ে পাকিস্তান হয়েছিল, আবার পাকিস্তান ভেঙে বাংলাদেশ জন্ম নিয়েছিল।

৬ দিন আগে