logo
মতামত

কবিতা: বন্ধু হবে?

তাজ ফারজানা আফরোজা০২ মে ২০২৬
Copied!
কবিতা: বন্ধু হবে?
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

ও কবি,

তুমি আমার বন্ধু হবে?

জানো কী!

সহস্র ঘেরা চারিধার, মোর

তারার মেলা,

পাই না খুঁজে কুঞ্জ বনে

দুলব দোহে

লতার দোলায় থাকব মোহে,

আবির মেখে

টালির চূঁড়ায় কইব কথা,

হাসবে দেখে

পলাশ শিমুল বকুল সেথা।

বন্ধু হবে?

ভয় পেয়ো না ভেব না বলে,

তোমায় নিয়ে

পরির দেশে যাব না চলে।

চমকিও না

বজ্রপাতে গগনতলে

ডাকব না কো,

জলোচ্ছ্বাসে গাঙের স্রোতে

টেনে তলায়

ঘূর্ণি খেয়ে প্যাঁচের পাকে

ফেলব না গো।

জানি গো জানি!!

নিয়ম বাঁধা শিকল পায়ে

ভুবন তোমার,

পূঁথির মাল্যে থাকো মেতে

কাব্য গাঁথার।

সীমার বাঁধন পেরিয়ে আসতে

বলিনি তো!!!

সুনীল আকাশ পাহাড় নদী

ছুঁয়ে যেতে,

ঘুমের ঘোরে স্বপ্নে ভেসে

আসো যদি,

শ্রাবণ মেঘের পবন বায়ে।

পারবে না গো!!!

বাস তোমার পাতাল পুরে

তারি পরে

মায়ার বাঁধন ছিন্ন মূলে

ভাঙবে নিয়ম?

পারবে না কো আসতে তুমি

পারবে না!!

যুগ যুগান্তে দেখো যে সেই

মেঘের বুকে

তুলো হয়ে ভেসে বেড়াই।

জলের কণা

জাল বুনে তার ভার না সয়ে

বৃষ্টি হয়ে

শান্ত নদীর বুকে বারি ধারায়।

রোদের টানে

ফের ছুটি হায় বাষ্প ধোঁয়ায়

ঊর্ধ্বকাশে।

চক্রাকারে ধরণীও আপন লীলায়

থাকে মেতে।

আপন লীলায়।

তাজ ফারজানা আফরোজা: বগুড়া

আরও দেখুন

ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

১৩ দিন আগে

কিংবদন্তির জন্ম

কিংবদন্তির জন্ম

পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

১৩ দিন আগে

বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

১৫ দিন আগে

চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।

১৫ দিন আগে