logo
মতামত

পৃথিবী চলছে, সেই সাথে আমিও

শরীফুল আলম
শরীফুল আলম০৭ মার্চ ২০২৫
Copied!
পৃথিবী চলছে, সেই সাথে আমিও
প্রতীকী ছবি: সংগৃহীত

এই আমেরিকায় আসার পর থেকে সময়ের আর কোনো খোঁজই পাই না। কখন সকাল হয় আর কখন রাত তাও টের পাই না। অন্তরের দুটা অন্তরকথা কাউকে বলব, সেই সময়ও যেন নেই। তার ওপর ডেট এক্সপায়ারি মানুষ, অনেকটা দাবা খেলার ওই ক্ষমতাবান রাজার মতো, মাত্র এক ঘর যেতে পারি। আর রানিরা? সব জায়গায়।

তারপরও ঘরেই বসবাস করছি। কেননা বিশ্বস্ত আর পরীক্ষিত মানুষেরাই কেবলমাত্র ঘরে বসবাস করে। এমনিতেই আমি সেল্প ষ্টাট নেওয়া মানুষ। সুতরাং চোখে দেখা আর কানে শোনা বিষয়কেই আমি এখনো সত্য বলে মানি। সত্যকে সত্য না জানা পর্যন্ত সত্যকেও সত্য বলি না। মানুষই মানুষের বড় ওষুধ। কেউ সুখ দেয়, আবার কেউ দুঃখ। আবার অযত্নেও কিছু গাছ বেড়ে ওঠে, ফুলও দেয়। আমি হচ্ছি গিয়ে সেই প্রকৃতির মানুষ।

কথাসাহিত্যিক আনিসুল হকের সঙ্গে লেখক
কথাসাহিত্যিক আনিসুল হকের সঙ্গে লেখক

পৃথিবীর কোনো মানুষই কারও জন্য পারফেক্ট নয়। তারপরও আমরা সম্পর্ক চালিয়ে যাই। কেন জানেন? মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সামাজিক জীব বলে। মূলত পুরুষ মানুষ এক নারীতেই আসক্ত থাকতে চায়। কিন্তু নারীরা যখন সেই পুরুষকে কষ্ট দেয় তখনই একজন পুরুষ মানুষ নষ্ট হয়ে যায়। আসল কথা হচ্ছে নারী–পুরুষ প্রত্যেকেই শ্রেষ্ঠ নিরাপত্তাটায় চায়। একজন ছেলের জীবনে এমন একটা মেয়ের দরকার, যে তার ঘুম নষ্ট করবে আবার প্রত্যেকটা মেয়ের জীবনেও এমন একজন পুরুষ মানুষ থাকা চাই, যে প্রতিদিনই তার লিপিষ্টিক নষ্ট করবে। তারপরও প্রিয়ই হোক কিংবা প্রেমিকা, কারও মনের এতটা গভীরে ঢুকতে নেই যেখান সে থেকে বের করে দিলে নিজেকে খুব আশ্রয়হীন মনে হবে। কিংবা কারও মুখের দিকে এত বেশি তাকাতে নেই যখন সে মুখ ফিরিয়ে নেবে নিজেকে খুব অসহায় মনে হবে। সুতরাং আমি ঠিক তাদেরকেই প্রায়োরটি দেব, আমি তাদেরকেই খেয়াল রাখব, আমি মরে গেলেও যাদের কিছু আসে যায়। যাদের কিছু আসে যায় না তাদেরকে নয়। যে আমার মূল্য বোঝে আমি ঠিক তাদের সঙ্গেই সম্পর্ক রাখব। মূলত আমি একজন আনন্দ পিপাসু মানুষ, সুতরাং কল্পনাতেও আমি সুখী থাকতে চাই। কেননা আমি জানি প্রেমের স্থিতিকাল খুব কম। সুতরাং নিজেকে নিয়ে নিষ্ঠুরতার কোনো মানে হয় না।

লেখক
লেখক

বয়স হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন (জরুরিভিত্তিতে প্রেমিকা আবশ্যক) এমন বিজ্ঞাপন দিয়েও এখন কোনো কাজ হবে বলে মনে হয় না। তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত সম্পর্ক উঁকি মারতে চায়। শুরুতেই যে কথা বললাম, ব্যস্ততা। ব্যস্ত আছি বলেই এতটা নিঃসঙ্গ লাগে না। ব্যস্ত আছি বলেই জীবনের ছোট ছোট চলার পথগুলো সহজ হয়ে যায়, ব্যস্ত আছি বলেই ভুল গন্তব্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি। জনবহুলের কোলাহলে পৃথিবীও চলছে আমিও চলছি।

শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

ইমেইল: [email protected]

**প্রিয় পাঠক, বিডিজেন২৪-এ গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, সুখ–দুঃখের স্মৃতি, প্রবন্ধ, ফিচার, অনুষ্ঠান বা ঘটনার ভিডিও এবং ছবিসহ নানা বিষয়ের লেখা পাঠান। মেইল: [email protected]

আরও দেখুন

সার্ক পুনর্জাগরণে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কি নতুন ইতিহাস রচনা করতে পারে?

সার্ক পুনর্জাগরণে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কি নতুন ইতিহাস রচনা করতে পারে?

বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের সামনেও সেই একই সুযোগ উন্মুক্ত। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। নতুন বাংলাদেশ যদি আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা নেয়, তাহলে তা কেবল দেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই একটি যুগান্তকারী সুযোগ হতে পারে।

২ দিন আগে

শিশু রামিসা, ধর্ষণ ও আমাদের বিচারবোধ

শিশু রামিসা, ধর্ষণ ও আমাদের বিচারবোধ

রামিসার ঘটনায় মানুষ রাস্তায় নেমেছে এটি ইতিবাচক দিক। কারণ, জনসচেতনতা তৈরি করতে সামাজিক প্রতিবাদের বিকল্প নেই। রাষ্ট্র ও নীতিনির্ধারকদের জবাবদিহির মুখোমুখি করতেও এ ধরনের আন্দোলন গুরুত্বপূর্ণ।

২ দিন আগে

কবিতা: সাপর দ্য ইটালিয়া

কবিতা: সাপর দ্য ইটালিয়া

আমি চুমুক দিই।/ কফির তেতো স্বাদে হঠাৎ বুঝি,/ সব দেশ মানচিত্রে থাকে না,/ কিছু দেশ থাকে মানুষের অপেক্ষায়,/ কিছু শহর জন্ম নেয়/ একটি স্পর্শহীন হাতের ভেতর।

৫ দিন আগে

অধিকারীর অনধিকার চর্চা আর মমতার নির্মম পরাজয়

অধিকারীর অনধিকার চর্চা আর মমতার নির্মম পরাজয়

ইতিহাস বলছে, সংখ্যাগুরুদের আধিপত্য ও সংখ্যালঘুদের ওপর নিপীড়ন রাষ্ট্র ভাঙনের পথ তৈরি করতে পারে। এ কারণেই ভারত ভাগ হয়ে পাকিস্তান হয়েছিল, আবার পাকিস্তান ভেঙে বাংলাদেশ জন্ম নিয়েছিল।

৬ দিন আগে