শরীফুল আলম

আত্মহত্যা স্থগিত রেখে আমি তোমার কাছে এলাম
আমি ঈশ্বরের কাছ থেকে মানুষের জন্য সাথে করে কিছু
বার্তাও নিয়ে এলাম
তোমারা চাইলে আমি তা কুকুর, শিয়াল, শকুন কিম্বা
মানুষের ভাষায় অনুবাদ করে তোমাদের শোনাতে পারি,
তোমরা চাইলে হাইব্রিড গরু, ছাগল কিম্বা শুয়োরের
ভাষায়ও আমি তা অনুবাদ করে শোনাতে পারি
অর্থাৎ যুদ্ধ ছাড়া এই দুনিয়ায় আর কোনো বিনোদন নেই,
মাঝে মাঝে ভাবি
আমি কি তাহলে পিরামিড?
কিম্বা উল্টোপথে হাঁটা মানুষ?
পানকৌড়ি ভাসা নদীর কথা আমি কি করে ভুলি?
তবে কি তাই এই বুকে কবির সুমনের গান বাজে?
"হাল ছেড়ো না বন্ধু, বরং কন্ঠ ছাড়ো জোরে"
আর আমি বলি—সন্ধ্যা লোপাট হয় হোক
তবুও প্রত্যাশা ছেড়ো না
সব প্রণয়কে তো আর প্রেম বলে না,
যা কিছু তুমি আগলে রেখেছ
তাতো কেউ না কেউ তা তো ছোঁবেই
মেঘ ঝরে গেলে আকাশও ওকথা মনে রাখে না
মানুষও হয়ে ওঠে আবার চাঁদের অবিকল
শুধু থেকে যায় ছুঁয়ে থাকা গন্ধ—বিজয় উল্লাস
যেখানে একটু আগেও ভয়ানক বন্দি ছিলাম দুজনে
যেখানে মরে গিয়েও মানুষ বাঁচতে শিখে।
রাত পোহালেই রূপালি ভোর
মানুষের বীজ আর মানুষ চেনে না
তবুও মানুষের হাঁটুজল পেরোতেই ডিঙ্গি লাগে।
বন্ধু,
অদৃশ্য আড়ালে বড় অচল সময়ে এসেছ তুমি,
আমি তোমার মনের কিনার ধরে হেঁটে যাই
কত ভুল চুক ভাবি
দিন ফুরালে রাত্রি পাব তো?
রংধনুর কত লুটোপুটি।
*শরীফুল আলম: বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার করপোরেশন ইএসএ এবং কলামিস্ট ও কবি। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইমেইল: [email protected]

ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।
পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।
প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।
ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।