logo
খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ জানুয়ারি ২০২৬
Copied!
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
বাবলু ভূঁইয়া। ছবি: ইউএনবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সদর উপজেলার মো. বাবলু ভূঁইয়া (২১) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে দেশটির রাজধানী রিয়াদের আল আরিথ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বাবলু ভূঁইয়া সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব লোদের গাঁওয়ের মৃত আবুল কালাম ভূঁইয়ার ছেলে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে নিহতের সহকর্মী ও পাশের বাড়ির মিন্টু হাজীর ছেলে আব্দুর রহমান হৃদয় দুর্ঘটনাটির সম্পর্কে তার পরিবারকে জানান।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, পরিবারের স্বচ্ছলতা ও নিজের ভাগ্যোন্নয়নের স্বপ্ন নিয়ে ২০২৪ সালে বাবলু সৌদি আরবের রিয়াদ নগরীতে যান। তিনি সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করতেন।

তারা জানান, গত মঙ্গলবার রাতে রিয়াদ শহরের আল আরিথ দিয়ে মোটরসাইকেলে চড়ে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকার বাবলুকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে গ্রাহক বাবলুকে ফোন দিয়েও সাড়া না পেয়ে কোম্পানির কাছে অভিযোগ করেন।

কোম্পানির লোকজন ও অন্য কর্মীরাও বাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পায়। এমন সময়ে এক পাকিস্তানি প্রবাসী দুর্ঘটনার বিষয়টি তাদেরকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখে পুলিশকে জিজ্ঞাসা করলে তারা হাসপাতালে যোগাযোগ করার কথা বলেন। পরে একটি হাসপাতালে গিয়ে তারা বাবলুর মরদেহ শনাক্ত করেন।

বাবলুর সহকর্মী ও বন্ধুরা তার পরিবারে এ খবর জানালে তার পরিবারে চলতে থাকে শোকের মাতম।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

৯ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে