logo
খবর

ট্রাম্পের শুল্কারোপের সমালোচনায় বিশ্বনেতারা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ এপ্রিল ২০২৫
Copied!
ট্রাম্পের শুল্কারোপের সমালোচনায় বিশ্বনেতারা
কোন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করেছে, আর পাল্টা পদক্ষেপ হিসেবে তিনি কত শতাংশ শুল্ক আরোপ করেছেন, সেই তালিকা তুলে ধরছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে। ২ এপ্রিল ২০২৫। ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর বাড়তি শুল্কারোপ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার সমালোচনা করেছেন বিশ্বনেতারা। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইতালির জর্জিয়া মেলোনি ও অস্ট্রেলিয়ার অ্যান্থনি অ্যালবানিজও রয়েছেন।

খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের।

ট্রাম্পের নতুন করে এ শুল্ক আরোপ করাকে ‘বাণিজ্যযুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল বুধবার বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে এ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিকসহ সমবেত অতিথিদের উদ্দেশে বক্তব্যের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আজ খুব ভালো খবর’ থাকবে। এ সময় দর্শকসারি থেকে করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়।

তবে ট্রাম্পের ‘ভালো খবর’কে ভালোভাবে নেননি বিশ্বনেতারা। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর ধার্য করা ২০ শতাংশ শুল্ককে ‘ভুল’ বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেছেন, তাঁর দেশের পণ্যের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক ধার্য করাটা ‘অন্যায্য’।

ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিতে ৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ১০ শতাংশ হারে আরোপিত শুল্ককে সর্বজনীন ভিত্তি হিসেবে ধরা হয়েছে। ইইউ, চীনসহ বিশ্বের প্রায় ৬০টি দেশ ৯ এপ্রিল থেকে উচ্চমাত্রার এ শুল্কের কবলে পড়বে।

নতুন পদক্ষেপ ঘোষণার সময় ট্রাম্প বলেন, এটি ‘যুক্তরাষ্ট্রকে আবারও ধনী করবে’। শুল্কারোপের এ সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি ‘খুবই দয়ালু’ ছিলেন বলেও উল্লেখ করেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি–সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি–সংগৃহীত

ট্রাম্পের মিত্র মেলোনি বলেন, ইইউর ওপর আরোপ করা শুল্ক ‘কোনো পক্ষের জন্যই উপযুক্ত হবে না’। কোনো পক্ষ বলতে তিনি ইইউ ও যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছেন। তবে ‘বাণিজ্যযুদ্ধ এড়াতে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সমঝোতায় আসতে তিনি কাজ করবেন বলে জানান।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি–সংগৃহীত
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি–সংগৃহীত

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, স্পেন তার কোম্পানিগুলোকে ও কর্মীদের সুরক্ষা দেবে এবং ‘উন্মুক্ত বিশ্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে’।

আয়ারল্যান্ডের বাণিজ্যমন্ত্রী সিমন হ্যারিস বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তৈরি আছেন। সামনে এগোনোর জন্য এটিই সর্বোত্তম উপায় বলে মন্তব্য করেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ছবি–সংগৃহীত
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ছবি–সংগৃহীত

ইইউর বাইরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ ট্রাম্পের ওই ঘোষণাকে ‘অন্যায় শুল্ক’ আরোপ হিসেবে সমালোচনা করে বলেন, এর জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের সবচেয়ে বড় মূল্য দিতে হবে। তবে তিনি বলেন, তাঁর সরকার পাল্টা ব্যবস্থা নেবে না।

অ্যালবানিজ আরও বলেন, ‘আমরা এ প্রতিযোগিতায় যোগ দেব না; যেখানে পণ্যমূল্য বেড়ে যায় ও প্রবৃদ্ধি কমে যায়।’

এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক–সু বলেছেন, বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ ‘এক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে’। এই বাণিজ্য সংকট থেকে উত্তরণের পথ তাঁর সরকার খুঁজবে বলে জানান তিনি।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে