logo
খবর

লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় একজন গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ জানুয়ারি ২০২৫
Copied!
লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় একজন গ্রেপ্তার
গ্রেপ্তার আবদুল খালেক বাদল। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগের সদর উপজেলা শাখার সদস্য আবদুল খালেক বাদলকে গ্রেপ্তার করছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) ভোররাতে ঢাকার মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আবদুল খালেক বাদল লক্ষ্মীপুর সদরের চরমনসা এলাকার বাসিন্দা। ৪ শিক্ষার্থী হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আবদুল খালেক বাদলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, বাদল ভবানীগঞ্জ ইউনিয়ন ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ ৪ শিক্ষার্থী নিহত হন। এ সময় প্রায় ৩০০ মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীদের অভিযুক্ত করা হয়।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

২০ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

২ দিন আগে