logo
খবর

হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত
প্রতীকী ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু  নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে নূরপুর এলাকায় এ দুর্ঘটনা  ঘটে।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

নিহতরা হলেন- ওই উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামের ছাবেদ আলীর ছেলে শাহ আলম (২৬) ও বেনু মিয়ার ছেলে সুয়েম মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার শাহ আলমের বিয়ে হতে চলছিল, এ জন্য দুই বন্ধু বিয়ের বাজার করতে হবিগঞ্জ শহরে যান। কেনাকাটা শেষে সন্ধ্যার দিকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুয়েম মিয়া মারা যান। গুরুত্বর আহত অবস্থায় শাহ আলমকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে