logo
খবর

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ মার্চ ২০২৬
Copied!
যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা
প্রবাসী শ্রমিক। ছবি: ফেসবুক

ইরানে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পর চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্যে বিশেষত সৌদি আরবে ফিরছেন বাংলাদেশি অভিবাসী কর্মীরা। উপসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশ থেকে বিমান চলাচল বন্ধ হয়ে গেলেও সৌদি আরবের দাম্মাম ছাড়া অন্য গন্তব্যে বিমান চলাচল চালু রয়েছে। সেখানে ছুটিতে আসা প্রবাসীসহ নতুন কর্মীদের যাওয়া অব্যাহত আছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, প্রাণের ঝুঁকি আর যুদ্ধের আতঙ্ক থাকলেও, পেটের দায়ে তাদের এই ফেরা ছাড়া আর কোনো উপায় নেই।

সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে দীর্ঘ বিরতির পর ফ্লাইট চলাচল শুরু হওয়ায় সারি বেঁধে দাঁড়িয়েছেন প্রবাসীরা। পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে কাঁদছেন কেউ কেউ, আবার কেউবা ছোট সন্তানকে কোলে নিয়ে শেষ মুহূর্তের সময়টুকু কাটাচ্ছেন।

সৌদি আরবগামী ২৮ বছর বয়সী পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ সাকিব জানান, মাত্র কিছুদিন আগে দেশে এসে বিয়ে করেছেন। কিন্তু বিয়ের আনন্দ কাটতে না কাটতেই যুদ্ধের খবর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিষয়টি নিয়ে মোহাম্মদ সাকিব বলেন, “ভয় পাওয়াটাই স্বাভাবিক। পেছনে নতুন স্ত্রী আর পরিবারকে রেখে যাচ্ছি, মনে অনেক কষ্ট হচ্ছে। জানি না কপালে কী লেখা আছে, কিন্তু কাজের জন্য তো ফিরতেই হবে।”

বর্তমানে প্রায় ৭০ লাখ বাংলাদেশি বিদেশে কর্মরত আছেন। যার অধিকাংশেই মধ্যপ্রাচ্যকেন্দ্রিক। এর মধ্যে শুধু সৌদি আরবেই কাজ করেন মোট শ্রমশক্তির প্রায় দুই-তৃতীয়াংশ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিত ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছিলেন কয়েক হাজার শ্রমিক।

মধ্যপ্রাচ্যে কাজ করা অনেক বাংলাদেশি সাধারণ দিনের মতোই কাজ চালিয়ে যাচ্ছেন, তবে যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে সবার মনেই শঙ্কা কাজ করছে। সাকিবের ভাই মনিরুল ইসলাম বিমানবন্দরে ভাইকে বিদায় দিতে এসে বলেন, “পরিবারের সচ্ছলতার জন্য ওরা জীবনের ঝুঁকি নিচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই প্রবাসীদের নিরাপত্তার দিকটি গুরুত্ব দিয়ে দেখা।”

রহমান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী সৈয়দ আরিফুল ইসলাম জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রায় ৪০০ এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল। প্রতিটি ফ্লাইটে গড়ে ৩০০ জনের মতো যাত্রী ধারণক্ষমতা ছিল।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে