logo
খবর

লেবানন থেকে প্রবাসীদের ঢাকায় আনতে উদ্যোগী সরকার

বাসস, ঢাকা০৮ অক্টোবর ২০২৪
Copied!
লেবানন থেকে প্রবাসীদের ঢাকায় আনতে উদ্যোগী সরকার

মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান প্রধান শহরে ইসরাইলি বিমান হামলা অব্যাহত থাকায় লেবাননে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের সরিয়ে নিতে ভাড়া করা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনকে (আইওএম) অনুরোধ করেছে ঢাকা।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ ৮ অক্টোবর মঙ্গলবার তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘চ্যালেঞ্জ হলো বৈরুতের বিমানবন্দর বর্তমানে ফ্লাইট পরিচালনার জন্য অনিরাপদ। আমরা বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য যুদ্ধক্ষেত্রের বাইরে বিকল্প স্থান খোঁজার পরামর্শ দিয়েছি।’ তিনি বলেন, লেবাননে বাংলাদেশ মিশনকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ক্রমবর্ধমান সংঘাতের কারণে অবনতিশীল পরিস্থিতির সম্মুখীন হয়ে হাজার হাজার বাংলাদেশি অভিবাসী নিরাপত্তার সন্ধানে দক্ষিণ লেবানন থেকে বৈরুতে চলে গেছে।
লেবাননে বাংলাদেশ দূতাবাস ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য বিষয়টি সমন্বয় করছে। সংঘাতপূর্ণ এলাকার কাছাকাছি হওয়ার কারণে গত সপ্তাহে অস্থায়ীভাবে দূতাবাসকে একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়।
ইসরাইল বছরের মধ্যে সবচেয়ে বড় বিমান অভিযান শুরু করলে ২৩ সেপ্টেম্বর লেবাননে হামলা তীব্রতর হয়। এতে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করার পরে দক্ষিণ লেবাননের দিকে দৃষ্টি নিবদ্ধ করে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে ইসরায়েল এ পর্যন্ত এক হাজার ৩০০-র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এর বেশিরভাগই দক্ষিণাঞ্চলে। এটি ছিল সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভারী বোমা হামলা।
লেবাননে গত মাসে ইসরাইল বিমান হামলা শুরু করার পর থেকে সংঘাতে এ পর্যন্ত ২,০৮০ জনেরও বেশি প্রাণ গেছে এবং প্রায় ৯,৮৭০ জন আহত হয়েছে। সহিংসতা থেকে আশ্রয়ের সন্ধানে এক লাখের বেশি মানুষ লেবানন থেকে প্রতিবেশী সিরিয়ায় চলে যেতে বাধ্য হয়েছে।

আরও দেখুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৪ দিন আগে

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

৫ দিন আগে

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

৮ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১০ দিন আগে