logo
খবর

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ জুন ২০২৫
Copied!
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মো. মমিন হোসেন। ছবি: ইউএনবি

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে মো. মমিন হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় শনিবার (১৪ জুন) রাতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মমিন। পরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার (১৭ জুন) মমিনের স্বজনেরা এ দুঃসংবাদ পান।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তখন মমিনের সঙ্গে আরও কয়েকজনও গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জানা গেছে। তাদের কেন গুলি করা হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি।

মমিন হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত শাহাদাত উল্যা ও রোকেয়া বেগম দম্পতির ছেলে।

মৃতের স্বজনেরা ও স্থানীয় ইউপি সদস্য মো. সুমন পাটোয়ারি ইউএনবিকে জানান, ১০ সদস্যের পরিবারের জীবিকার টানে মমিন হোসেন ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। মাস মাসে রেমিট্যান্সও পাঠাতেন। ভালোভাবেই চলছিল তাদের পরিবার। ঘটনার দিন রাতে মমিনসহ কয়েকজন এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে একটা সাদা গাড়িতে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। 

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মমিন হোসেন মারা যান।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ইউএনবিকে বলেন, ‘এই দুঃখজনক সংবাদটি পেয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। 

তিনি বলেন, নিহতের পরিবারের কেউ আমার সঙ্গে এখনো যোগাযোগ করেনি। তিনি আরও বলেন, ‘মমিনের লাশ দেশে আনার ক্ষেত্রে যা যা সহযোগিতা দেওয়া যায় তা করা হবে।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে দুর্বৃত্তদের গুলিতে মমিন হোসেনসহ আরও ৩ জন মারা গেছেন বলে জানা গেছে।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে