প্রতিবেদক, বিডিজেন

লিটন দাসকে বাদ দিয়ে দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। তাঁকে বাদ দেওয়ার কারণ হিসেবে ফর্মের কথা বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। আজ (১২ জানুয়ারি) দুপুরে মিরপুরে তিনি এ কথা জানান। আর সেদিনই সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই ফর্মের কী দারুণ প্রমাণই না দিলেন লিটন দাস!
হোক এটা টি–টোয়েন্টি ম্যাচ, হোক বিপিএল, তারপরও লিটনের ব্যাটিং তাঁর ফর্ম নিয়ে সব প্রশ্ন রীতিমতো উড়িয়ে দিল। বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন, স্বীকৃত টি–টোয়েন্টিতেই তাঁর প্রথম। সেই সেঞ্চুরি এসেছে মাত্র ৪৪ বলে। যাতে ছিল ৮টি চার ও ৭টি ছয়। ১০৪ রানে একটা সুযোগ দিয়েছিলেন, সানজামুল ক্যাচটা নিতে পারেননি। শেষ পর্যন্ত লিটন অপরাজিতই থেকেছেন। শেষ ওভারে শুধু শেষ বলটাই স্ট্রাইক পেয়েছিলেন। সেটিও উড়িয়ে মেরেছেন মাঠের বাইরে। এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট নিয়ে যখন বেরিয়ে আসছেন, তখন লিটনের নামের পাশে ৫৫ বলে ১২৫। ১০টি চার ও ৯টি ছয়ে এই ইনিংস বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে।
দুর্বার রাজশাহীর বোলারদের দুর্দশা শুধু লিটনেই শেষ হয়নি। তাঁর সঙ্গে তাল মিলিয়ে ঝড় তুলেছেন ঢাকা ক্যাপিটালসের অন্য ওপেনার তানজিদ হাসানও। বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম। উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ডও গড়েছেন লিটন–তানজিদ। শেষ ওভারের তৃতীয় বলে তানজিদের আউটে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন যোগ করেছেন ২৪১ রান। বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে ততক্ষণে। তানজিদ হাসান ১০৮ করেছেন ৬৪ বলে। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা।
ঢাকা ২০ ওভারে করেছে ১ উইকেটে ২৫৪ রান।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”