সংবাদদাতা, চট্টগ্রাম

টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা দেখা দেওয়ায় বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়ি ঢালে ঝুঁকি নিয়ে বাস করা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ জুলাই) লালখান বাজার, মতি ঝর্ণা, বাটালী হিল, বিশ্ব কলোনি, টাইগার পাস, বায়েজিদ ও আকবর শাহ এলাকার পাহাড়ের ঢালে মাইকিং করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর থেকে মাইকিং শুরু হয়েছে। জোন কমিটি চার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম নগর ইউনিটের তত্ত্বাবধানে জনসাধারণের উদ্দেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
সম্ভাব্য বিপদ এড়াতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, জানান তারা।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ইসমাইল ভুঁইয়া জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে—যা ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়াবে।
বিগত বছরগুলোতে বর্ষাকালে ভূমিধসের কারণে চট্টগ্রামে হতাহতের ঘটনা ঘটেছে।
প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে জেলা প্রশাসনের অধীনে ১২টি জোন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় সক্রিয়ভাবে সচেতনতামূলক প্রচার অভিযান চালাচ্ছে।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।