logo
খবর

জিএসএলের ফাইনালে গায়ানার কাছে হেরেছে রংপুর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ জুলাই ২০২৫
Copied!
জিএসএলের ফাইনালে গায়ানার কাছে হেরেছে রংপুর
গায়ানা আমাজনের হয়ে ৬৭ রান করেন জনসন চার্লস। গ্লোবাল সুপার লিগ (জিএসএল)

২০২৪ সালে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। এবার ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখতে পারেনি তারা। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে হেরে গেছে তারা।

আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান তোলে। এটি এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। ওপেনার জনসন চার্লস (৪৮ বলে ৬৭) এবং রহমানুল্লাহ গুরবাজের (৩৮ বলে ৬৬) দ্রুতগতির অর্ধশতকের সুবাদে এই বিশাল সংগ্রহ পায় তারা।

জবাবে ১৬৪ রান করতে পারে রংপুর। ২৬ বলে সর্বোচ্চ ৪১ রান করে চেষ্টা চালান সাইফ হাসান। ইফতেখার আহমেদ ২৯ বলে ৪৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৭ বলে ৩০ রান। বাকি আর কেউ জ্বলে উঠতে না পারায় লড়াই জমাতে পারেনি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি।

রংপুর তাদের ৪টি লিগ পর্বের ম্যাচের মধ্যে ৩টিতে জিতে ফাইনালে উঠেছিল। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত ম্যাচ ছিল।

সংক্ষিপ্ত স্কোর:

গায়ানা আমাজন ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৯৬/৪ (জনসন ৬৭, গুরবাজ ৬৬, রোমারিও ২৮*, রাদারফোর্ড ১৯* ; ইফতিখার ১/১২, শামসি ১/২৮, খালেদ ১/৪৪, মেয়ার্স ০/২৩, কামরুল ০/৩৫)

রংপুর রাইডার্স: ১৯.৫ ওভারে ১৬৪ (ইফতিখার ৪৬, সাইফ ৪১, মাহিদুল ৩০, সৌম্য ১৩, কামরুল ৭; প্রিটোরিয়াস ৩/৩৭, তাহির ২/৩৯, মোতি ২/৩২)।

ফল: গায়ানা আমাজন ৩২ রানে জয়ী।

ম্যাচসেরা: রহমানউল্লাহ গুরবাজ।

টুর্নামেন্ট সেরা: ইমরান তাহির।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে