logo
খবর

নারীদের বিনোদনে বাধা দেওয়ায় উদ্বেগ প্রকাশ অন্তর্বর্তী সরকারের

প্রতিবেদক, বিডিজেন৩০ জানুয়ারি ২০২৫
Copied!
নারীদের বিনোদনে বাধা দেওয়ায় উদ্বেগ প্রকাশ অন্তর্বর্তী সরকারের
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয়ের ফুটবল মাঠের টিনের বেড়া ভাঙচুর করছে বিক্ষুব্ধরা। ২৮ জানুয়ারি ২০২৫ (মঙ্গলবার) বিকেলে। ছবি: ভিডিও থেকে

সম্প্রতি দেশে নারীদের বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম মজুমদার বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে সরকারের উদ্বেগের কথা জানান।

তিনি জোর দিয়ে বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস সারাজীবনই নারী অধিকারের পক্ষে কাজ করেছেন। 

বিবৃতিতে উপ প্রেসসচিব বলেন, “নারীদের ফুটবল ম্যাচে জোরপূর্বক বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানাচ্ছে সরকার।”

আজাদ আরও জানান, নারীরাও বাংলাদেশের নাগরিক। তারা মানবিক ও নাগরিক উভয় ক্ষেত্রেই পুরুষের মতো সমানাধিকার ভোগ করে থাকেন। বাংলাদেশি নাগরিক হিসেবে তাদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার যথাসাধ্য চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। 

তিনি বলেন, যারা নারী ও মেয়েদের ওপর বিধিনিষেধ আরোপ করে অধিকার ক্ষুণ্ণ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।

আজাদ আরও বলেন, যেকোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ বা নিপীড়নের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর ব্যবস্থা নেবে। 

উপ প্রেসসচিব বলেন, “এরই মধ্যে দিনাজপুর ও জয়পুরহাটের জেলা প্রশাসনকে স্থগিত ম্যাচগুলো পুনরায় আয়োজন করতে আদেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।”

সম্প্রতি এসব জেলায় নারী ফুটবল, ক্রিকেট এবং কাবাডি ম্যাচ আয়োজন করা হয়েছে বলে জেলা প্রশাসকেরা তাদেরকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আজাদ আরও বলেন, “শত শত মানুষ ম্যাচগুলো দেখেছেন এবং তাদের জেলার সকল শ্রেণীর মানুষ তাদের উৎসাহিতও করেছেন।” 

তিনি বলেন, গত এক মাসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের বৃহত্তম যুব উৎসব আয়োজন করেছে। এসব আয়োজনে বিভিন্ন জেলা এবং উপজেলা শহরে নারীদের শত শত ক্রীড়া প্রতিযোগিতাও অন্তর্ভুক্ত ছিল।

আজাদ বলেন, হাজার হাজার মেয়ে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি ম্যাচে অংশ নিয়েছেন—এমনকি অনেক প্রত্যন্ত গ্রামীণ জেলাতেও।

ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা রয়েছে নারীদের।

গত সপ্তাহে ফিফার চেয়ারম্যান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক বৈঠকে নারী ফুটবলারদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সুবিধা নিশ্চিতে সহযোগিতাও কামনা করেছেন প্রধান উপদেষ্টা।

নারী ফুটবল ম্যাচ বন্ধে আসকের উদ্বেগ

এদিকে বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে জয়পুরহাট ও দিনাজপুরে নারী ফুটবল ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি এবং হামলা ও ম্যাচ বন্ধ করার ঘটনাকে সংবিধান, বিদ্যমান আইন ও যথাযথ পদক্ষেপ গ্রহণের ব্যত্যয় বলে অভিহিত করেছে।

আইন ও সালিশ কেন্দ্র বিবৃতিতে উল্লেখ করে, বিগত কিছুদিন ধরে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, তৌহিদি জনতার নামে একটি গোষ্ঠী দেশের নানা জায়গায় মাজার শরীফে সংঘবদ্ধ হামলা, ওরস আয়োজনে বাধা প্রদান, বাউল গান ও কনসার্ট আয়োজনে বাধা সৃষ্টি করছে। এমনকি কোথাও কোথাও ভাঙচুরের ঘটনাও লক্ষ্য করা যাচ্ছে।

আইন ও সালিশ কেন্দ্র এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলেছে, আসক মনে করে, নারী ফুটবল ম্যাচ বন্ধসহ মাজারে হামলা ও বাউল শিল্পীদের গানের আসর বন্ধ করে দেওয়ার ঘটনাগুলো দেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ। এ ছাড়া, মেয়েদের খেলাধুলার বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে যা অত্যন্ত অমর্যাদাকর এবং একইসঙ্গে নাগরিকের সাংবিধানিক অধিকারকে ক্ষুন্ন করছে।

আইন ও সালিশ কেন্দ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে।

নারীদের ফুটবল ম্যাচ আয়োজনে বাধা

উল্লেখ্য, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (২৯ জানুয়ারি) নারীদের একটি প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। এই খেলা যেন না হতে পারে সেজন্য মঙ্গলবার দুপুরের পরে আশেপাশের মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কিছু লোক বিক্ষুব্ধ মুসল্লি পরিচয়ে খেলার মাঠে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর হামলা করে। হামলায় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করা হয়।

এ ছাড়া, দিনাজপুর জেলার হাকিমপুরে নারী ফুটবল আয়োজনকে কেন্দ্র করে মঙ্গলবার একই কায়দায় হামলার ঘটনা ঘটে। হাকিমপুরে নারী ফুটবল ম্যাচ বন্ধে তৌহিদী জনতার নামে মাইকিংও করা হয়।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে