logo
খবর

বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া আমাদের লক্ষ্য: সিইসি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ জানুয়ারি ২০২৫
Copied!
বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া আমাদের লক্ষ্য: সিইসি
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এ এম এম নাছির উদ্দীন। ছবি: ইউএনবি

গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাছির উদ্দীন।

তিনি বলেন, 'আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করতে সংকল্পবদ্ধ যে, আমরা আগের দুই-তিনটি নির্বাচন কমিশনের মতো নই। আমাদের লক্ষ্য জাতিকে একটি সত্যিকারের বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া।'

খবর বার্তা সংস্থা ইউএনবির।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, ভোটার তালিকা হালনাগাদ ও আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও সময় এখনো নির্ধারণ করা না হলেও সিইসি বলেন, প্রধান উপদেষ্টার ১৬ ডিসেম্বরের ভাষণের ইঙ্গিতের ভিত্তিতে কমিশন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে।

নাসির উদ্দিন বলেন, 'আমাদের বর্তমান অগ্রাধিকার হলো জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নয়। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এখনো শুরু হয়নি।']

প্রস্তুতির অংশ হিসেবে মৃত ব্যক্তি ও রোহিঙ্গা নাগরিকদের তালিকা থেকে বাদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে সক্রিয়ভাবে কাজ করছে কমিশন।

ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করে সিইসি তরুণদের অংশগ্রহণকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় নির্বাচনের জন্য আরও প্রস্তুতি সংস্কার কমিশনের অনুসন্ধান এবং সুপারিশের ওপর নির্ভর করবে বলেও এ সময় জানান তিনি।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে