logo
খবর

শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

সংবাদদাতা, গাজীপুর০৩ এপ্রিল ২০২৫
Copied!
শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনের জেনারেটর বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন ধরে যায়। চলন্ত অবস্থায় ট্রেনের জেনারেটরের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে করে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আপাতত ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে।

মহুয়া এক্সপ্রেস ট্রেনের টিকিট পরীক্ষক ইমাম হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশনে প্রবেশের একটু আগে জেনারেটরের বগিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখার পরপরই ট্রেনের চালক (লোকো মাস্টার) গতি কমিয়ে ট্রেন থামিয়ে ফেলেন। দ্রুত জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর ফোন কল করলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।’

মহুয়া ট্রেনের সহকারী লোকো মাস্টার চালক আজিজুল রহমান সায়বাদিকদের বলেন, ‘ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ছাদে থাকা যাত্রীরা আগুন আগুন বলে ডাক চিৎকার শুরু করে। পরে আমি ট্রেনের গতি রোধ করে ট্রেনটি থামিয়ে দিই।’

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী রেজাউল করিম বলেন, ‘ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১২ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে