logo
খবর

৫ ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি স্বাক্ষর পিকেএসএফের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ জানুয়ারি ২০২৬
Copied!
৫ ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি স্বাক্ষর পিকেএসএফের
স্কিমের আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো মাঠ পর্যায়ে উপযুক্ত গ্রাহকদের মধ্যে তা বিতরণ করবে এবং ব্যাংক পর্যায়ে ঋণের ঝুঁকির গ্যারান্টি দেবে পিকেএসএফ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়নাধীন ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের আওতায় যমুনা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও এনসিসি ব্যাংকের সঙ্গে পিকেএসএফের পৃথক ৫টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির আওতায় ব্যাংকগুলো পিকেএসএফের বিভিন্ন সহযোগী সংস্থাকে সর্বমোট ১ হাজার কোটি টাকার গ্যারান্টিকৃত ঋণ প্রদান করতে পারবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত এ অনুষ্ঠানে পিকেএসএফের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংকেগুলোর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী; কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসির উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ অপারেটিং অফিসার হেইলি আলগেওয়াট্টে; যমুনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম; এনসিসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান, ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ এবং মুহম্মদ হাসান খালেদ।

অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, “দেশের স্বল্প আয়ের মানুষদের উদ্যোক্তায় রূপান্তরের যে উদ্যোগ পিকেএসএফ গ্রহণ করেছে, তার সফল বাস্তবায়নের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতেই এই স্কিম চালু করা হয়েছে। স্কিমটির আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো মাঠ পর্যায়ে উপযুক্ত গ্রাহকদের মধ্যে তা বিতরণ করবে এবং ব্যাংক পর্যায়ে ঋণের ঝুঁকির গ্যারান্টি দেবে পিকেএসএফ।”

অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ক্ষুদ্র উদ্যোগ খাতের ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে তহবিল স্বল্পতা দূর করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক ও কারিগরি সহায়তায় পরীক্ষামূলকভাবে ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ (সিইএস) বাস্তবায়ন করছে পিকেএসএফ। এ স্কিমের মাধ্যমে পিকেএসএফের সহযোগী ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানসমূহে, বিশেষ করে তুলনামূলকভাবে ছোট আকারের সংস্থায় ব্যাংক ঋণের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশের দরিদ্র ও ভৌগোলিকভাবে অনগ্রসর অঞ্চলের জনগোষ্ঠীর কাছে তহবিলের সমতাভিত্তিক বণ্টন নিশ্চিত হচ্ছে।

এর আগে, ২০২৫ সালের ২৪ মে ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই দিনে পিকেএসএফের সঙ্গে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং দ্য ইউএই–বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (ইউবিআইসিও) সঙ্গে মোট ৩ হাজার ১৫০ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে