logo
খবর

প্রবাসী কর্মীদের একাদশ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানেরা পাবেন বৃত্তি, আবেদন করুন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ নভেম্বর ২০২৪
Copied!
প্রবাসী কর্মীদের একাদশ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানেরা পাবেন বৃত্তি, আবেদন করুন
ছবি: সংগৃহীত

প্রবাসী কর্মীর ২০২৪ সালের এসএসসি এবং ২০২৩ সালের এইচএসসি ও সমমান পাস করা সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার। এ জন্য আবেদন করতে হবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা ২০২৪ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা কোর্সে (প্রথম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২৩ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজে (প্রথম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত, তাদের কাছ থেকে শর্তসাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

কোন প্রবাসী কর্মীর সন্তানেরা আবেদন করতে পারবেন—

ক. বিএমইটির ডেটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান;
খ. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন, এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান;
গ. ২০২৪ সালের এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ–৫.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ৪.৭৫ পেতে হবে। আর ২০২৩ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৪.৮০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ৪.৫০ থাকতে হবে। তবে প্রবাসে মৃত কর্মীর সন্তান উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০ পেলেই আবেদন করতে পারবেন।

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে। এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২ বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য ৪ বছর বৃত্তি দেওয়া হবে।

এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে তিন বছর, স্নাতক (সম্মান) পর্যায়ে চার বছর ও মেডিকেলের জন্য বৃত্তি দেওয়া হবে ৫ বছর। এ ক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনায় আনা হবে না।
শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের জন্য www.wewb.gov.bd অথবা http://stipen.wewb.gov.bd/stipend লিংকে ভিজিট করুন।

শর্তাগুলো হলো—

ক. শিক্ষার্থীর মোবাইল নম্বর এবং বাবা/মা/অভিভাবকের মোবাইল নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।
খ. প্রবাসী কর্মীর পাসপোর্টে উল্লিখিত নামের সাথে আবেদনকারীর সনদে উল্লিখিত বাবা/মার নামের গরমিল পরিলক্ষিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
গ. শিক্ষাবৃত্তির আবেদন শুধু অনলাইনে করতে হবে, সরাসরি বা ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না।
ঘ. অসম্পূর্ণ এবং ভুল তথ্য প্রদানকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান–সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদনের সময়সীমা

২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

সূত্র: ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

(স্মারক: ৪৯.০৪.০০০০.০০৪.১৮.০৭৬.২৪.৩৭, তারিথ: ১০ নভেম্বর২০২৪)

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে