logo
খবর

বিদেশের কারাগারে বন্দী সাড়ে ১১ হাজার বাংলাদেশি, পাচ্ছেন না সহায়তা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ মে ২০২৫
Copied!
বিদেশের কারাগারে বন্দী সাড়ে ১১ হাজার বাংলাদেশি, পাচ্ছেন না সহায়তা
ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

বিদেশের কারাগারে আটক বাংলাদেশিদের সহায়তার যথেষ্ট সুযোগ নেই বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েন প্রবাসীদের পরিবারের সদস্যরা। জনবল সংকট আছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দরকার এক টেবিল থেকে সব সমাধান দেওয়ার ব্যবস্থা। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ঠেকাতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

খবর ইনডেনডেন্টের।

চলতি বছরের এপ্রিল পর্যন্ত সরকারি হিসাবে, বিদেশের কারাগারে বন্দী আছে ১১ হাজার ৬২২ জন বাংলাদেশি। অবৈধ অভিবাসন, মানবপাচারের শিকার, মাদক ও মারামারির মতো আইন ভঙ্গ করার অভিযোগে তারা কারাগারে।

এর মধ্যে মুক্তি পেয়ে কত জন দেশে ফিরেছেন, তা কেউ জানে না। তবে জানা গেছে ১৯টি দেশের কারাগারে বাংলাদেশিরা আটক আছে। সবচেয়ে বেশি সৌদি আরবের কারাগারে। সংখ্যায় তারা ৮ হাজারের মতো।  মালয়েশিয়ায় আটক ১ হাজার ২৬ জন। এ ছাড়া, দুবাইয়ে ৮৯৬ ও ওমানে ৪৪৪ জন কারাবাস করছেন।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে বিভিন্ন দেশে আটকদের  মধ্যে ২০২ জনকেই ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। তবে এখনো ২২ জন দেশে ফেরার অপেক্ষায় কারাবাস করছেন আবুধাবিতে।

জেল ফেরত প্রবাসী হাফেজ মুহাম্মদ বলেন, ‘প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের জন্য কার্যকর পদক্ষেপ দেখতে পারছি না। ফেরত আসাদের কর্মসংস্থানের ব্যবস্থা করাও জরুরি। ৬ মাস ধরে আটক থাকায় পরিবারের অবস্থা করুণ পর্যায়ে পৌঁছেছে।’

সবার আগে, কারাবন্দীদের সব তথ্য সংগ্রহ করার তাগিদ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এরপর সংশ্লিষ্ট দূতাবাসকে প্রতিটি মামলায়, সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

অভিবাসন ও শরণার্থীবিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, ‘স্বজনদের সহায়তার জন্য আলাদা কোনো কাঠামো নেই। সমন্বিত কাঠামো নেই। লেবার কর্মকর্তারা দুই মন্ত্রণালয়ের সঙ্গেই সমন্বয় করে কাজ করে। তালিকা থাকলে যেকোনো কর্মকর্তার জন্যই কাজ করা সহজ হবে। এখানে সমন্বয়টা জরুরি, দরকার প্রচারণা।’

অনিয়মিত অভিবাসন কমানোর জোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ জন্য দেশ ছাড়ার আগে প্রতিটি কর্মীকে গন্তব্যের দেশের নিয়ম-নীতি ও আইন সম্পর্কে ভালো ধারণা দেওয়া জরুরি।

অভিবাসন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া বলেন, ‘আনঅথোরাইজড রুটে কর্মীদের পাঠানো হচ্ছে। এতে নিয়োগকর্তার শোষণের শিকার হন অনেকে। বাংলাদেশ হাইকমিশনের লোকসংখ্যাও অপ্রতুল। তাদের পক্ষেও আইনজীবী নিয়োগ করা কঠিন। সুবিচারের জন্য লেবার অ্যাটাচির সক্ষমতা বাড়াতে হবে।’

বিদেশের জেলে থাকা স্বজনের খোঁজ পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে  আলাদা ডেস্ক খোলার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: ইনডেনডেন্ট

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে