logo
খবর

ডেঙ্গু পরীক্ষায় সরকারিতে ৫০, বেসরকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

প্রতিবেদক, বিডিজেন০১ জুলাই ২০২৫
Copied!
ডেঙ্গু পরীক্ষায় সরকারিতে ৫০, বেসরকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ নির্ণয়ের পরীক্ষাগুলোর জন্য মূল্য নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি ফি নির্ধারণ করা হয়েছে। সরকারিতে ৫০ ও বেসরকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা ডেঙ্গু পরীক্ষার নির্ধারণ ফি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) জারি করা নির্দেশনায় সাক্ষর করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহবান জানিয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, সরকারি হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা (এনএসওয়ান, আইজিজি ও আইজিএম) করানোর জন্য নির্ধারিত মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। অন্যদিকে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে একই পরীক্ষার সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এ ছাড়া, সিবিসি পরীক্ষার সর্বোচ্চ মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৪ জানুয়ারি সরকারি হাসপাতালের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছিল। সেসময় ৩০ জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ফি কার্যকর থাকবে। তবে সরকারির জন্য কোনো সময়সীমা বলা হয়নি।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে