logo
খবর

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আইমা বেগ

প্রতিবেদক, বিডিজেন০৮ এপ্রিল ২০২৫
Copied!
ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আইমা বেগ
আইমা বেগ। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আইমা বেগ। আগামী শুক্রবার (১১ এপ্রিল) একট মোটরসাইকেল প্রতিষ্ঠানের মেগা ইভেন্টে পারফর্ম করবেন এই গায়িকা। খবরটি ওই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্প্রতি নিশ্চিত করা হয়েছে।

এদিকে এক ভিডিও বার্তায় আইমা বেগ তাঁর বাংলাদেশে আগমনের কথা জানিয়েছেন। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের সংগীতপ্রেমীরা সরাসরি পাকিস্তানি এই তারকার গান উপভোগের সুযোগ পাবেন।

আইমা বেগের ক্যারিয়ার শুরু হয় ২০১৫ সালে জনপ্রিয় এক টেলিভিশন শোয়ের মাধ্যমে। পরবর্তীতে তিনি পাকিস্তানের সেরা পপ গায়িকার আসনে জায়গা করে নেন। ২০১৬ সালে ‘লাগোর সে আগে’ সিনেমার গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে প্রথম প্লেব্যাকের সুযোগ পান এবং এক সিনেমাতেই ৩টি গানে কণ্ঠ দেন।

আইমা বেগ
আইমা বেগ

তিনি ‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন। তাঁর গাওয়া ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, ‘গ্রুভ মেরা’ গানগুলো তরুণ প্রজন্মের মাঝে বেশ জনপ্রিয়।

আইমা বেগ কোক স্টুডিও পাকিস্তানের ২০১৭, ২০১৮ ও ২০১৯ তিন মৌসুমে গান গেয়েছেন। ২০২২ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ এবং গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দেন।

এবার বাংলাদেশের মঞ্চে তাঁর সরাসরি পারফরম্যান্স উপভোগের জন্য অপেক্ষা করছেন ভক্তরা।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে