logo
খবর

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ জানুয়ারি ২০২৫
Copied!
বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
নন্দীগ্রাম উপজেলার মানচিত্র। ছবি: বাংলাপিডিয়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ বাড়ির বারান্দায় রওশন আরা বেগম (৫৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ জানুয়ারি( গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রওশন আরা বেগম ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী আলেফ মিয়া মালয়েশিয়াপ্রবাসী। এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। মেয়ে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করেন। রওশন আরা বেগম একা স্বামীর বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রওশন আরা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বারান্দায় রওশন আরার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার মুখমণ্ডল ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘরের মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ওই নারী বাড়িতে একা থাকতেন। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বাড়ির সব মালামাল ঠিক ছিল। চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। কারও সঙ্গে পূর্বশত্রুতা ছিল কি না, স্বজনেরা কেউ বাড়িতে না থাকায় সেই তথ্য পাওয়া যায়নি।

আরও দেখুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৫ দিন আগে

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

৫ দিন আগে

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

৯ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১০ দিন আগে