logo
খবর

ঢাকার ধানমন্ডিতে ছুরিকাঘাতে এক প্রবাসী নিহত, আহত স্ত্রী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ নভেম্বর ২০২৪
Copied!
ঢাকার ধানমন্ডিতে ছুরিকাঘাতে এক প্রবাসী নিহত, আহত স্ত্রী
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার পুরাতন ধানমন্ডি এলাকার একটি বাসায় যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এ কে এম আবদুর রশিদ (৮২)। তাঁর স্ত্রীর নাম সুফিরা রশিদ।

পরিবার ও পুলিশ জানিয়েছে, এই দম্পতি যুক্তরাজ্যপ্রবাসী। তাঁরা গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছিলেন। ধানমন্ডিতে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় তাঁরা থাকতেন। বাকি তলাগুলো ভাড়া দেওয়া ছিল।

পুলিশ বলছে, চুরি করতে এসে বাধার মুখে ছুরিকাঘাত করা হয়েছে, নাকি এ ঘটনার পেছনে অন্য কিছু রয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে।

বাসার ভাড়াটে শিক্ষার্থী মো. বাঁধন বলেন, রাত ২টা ৩ মিনিটের দিকে চিৎকার শুনে নিচে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বাড়ির মালিক। তাঁর স্ত্রীও আহত হয়েছেন। তাঁদের প্রথমে বেসরকারি একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে আবদুর রশিদকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন

আবদুর রশিদের ভাগনে মনির হোসেন বলেন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তাঁরা উঠেছিলেন। তখন বাইরে থেকে তিনজন ব্যক্তিকে ওই ভবনে ঢুকতে দেখেন। কারা, কীভাবে ঘটনাটি ঘটিয়েছেন, এখন জানা যায়নি।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.ফারুক বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে