বিডিজেন ডেস্ক

১ হাজার ৮১৮ টাকার ৬টি মাসিক কিস্তিতে ২ রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজের অফার ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এই অফারটি আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুজনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট, সব ধরনের ট্যাক্সসহ, সি প্যালেস হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে।
৬টি মাসিক কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। নভোএয়ার এজন্য দেশের শীর্ষ ২৪ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এই সব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই প্যাকেজ ক্রয় করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্রমণপিপাসুরা এই প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৫টি হোটেলের মধ্যে পছন্দানুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে। হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল সি প্যালেস, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট , বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল , বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টু ডে , লং বিচ হোটেল , ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইট, সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।
যাত্রীরা নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ সদস্য হলে প্রতি ভ্রমণে পয়েন্ট পাবেন এবং নির্দিষ্ট পয়েন্ট অর্জনের মাধ্যমে কমপ্লিমেন্টরি টিকিট পাবেন। পাশাপাশি, স্মাইলস সদস্যরা বিভিন্ন অংশগ্রহণকারী ব্র্যান্ডের আউটলেট থেকে বিশেষ সুবিধা ও ছাড় পাবেন। নভোএয়ারের ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে যেকোনো সম্মানিত যাত্রী সহজেই স্মাইলস সদস্য হতে পারবেন।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”