logo
খবর

বাংলাদেশকে ‘প্রতিশোধের চক্র’ থেকে বেরিয়ে আসার আহ্বান ফলকার টুকের

প্রতিবেদক, বিডিজেন০৬ মার্চ ২০২৫
Copied!
বাংলাদেশকে ‘প্রতিশোধের চক্র’ থেকে বেরিয়ে আসার আহ্বান ফলকার টুকের
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভ–সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে আলোচনায় সংস্থার মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুক। জেনেভা, সুইজারল্যান্ড। ৫ মার্চ ২০২৫। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সরকার বিরোধী আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত রিপোর্ট নিয়ে আলোচনাকালে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুক বাংলাদেশকে ‘প্রতিশোধের চক্র; থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৫ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় এক আলোচনায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভ–সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে এক আলোচনায় ফলকার টুক এই তাগিদ দেন। তিনি এদিন ওই প্রতিবেদন উপস্থাপন করেন। পরে তা নিয়ে আলোচনা হয়।

ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং মানবাধিকার রক্ষার ওপর গুরুত্ব দিয়ে টুক বলেন, বাংলাদেশের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে তার অতীত মোকাবিলা করে সত্য উদঘাটন এবং ক্ষত নিরাময় করার।

দেশের যে প্রতিশোধের চক্র আমরা অতীতে দেখেছি, সেটা থেকে বেরিয়ে আসার এটা আসলেই একটা ঐতিহাসিক সুযোগ।…জাতিকে ঐক্যবদ্ধ করার, আস্থা গড়ে তোলার জন্য কাজ করার’, বলেন তিনি।

ফলকার টুক ১২ ফেব্রুয়ারি প্রকাশিত রিপোর্টের সারমর্ম উল্লেখ করে বলেন, তাদের বিশ্বাস সাবেক সরকারের কর্মকর্তা, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্য এবং সাবেক ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত সহিংস ব্যক্তিরা গুরুতর, সংগঠিত এবং নিয়মমাফিক মানবাধিকার লঙ্ঘন করেছে, যার মধ্যে ছিল শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বেআইনিভাবে আটক ও নির্যাতন।

তবে টুক বলেন, ৫ আগস্টের পর প্রতিশোধমূলক কর্মকাণ্ডও তারা নথিভুক্ত করেছেন।

‘প্রতিবাদ বিক্ষোভ শেষ হবার পর, সাবেক ক্ষমতাসীন দলের সমর্থক, পুলিশ কর্মকর্তা এবং কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীসহ সংখ্যালঘুদের ওপর গুরুতর প্রতিশোধের ঘটনা আমরা নথিভুক্ত করেছি,’ তিনি বলেন।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার সদস্য রাষ্ট্র এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তাদের রিপোর্টের তথ্য এবং সুপারিশ নিয়ে আলোচনার জন্য বৈঠকটি হয়, যার লক্ষ্য ছিল বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার সংক্রান্ত সংস্কার এগিয়ে নেওয়া।

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভ–সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন নিয়ে আলোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জেনেভা, সুইজারল্যান্ড। ৫ মার্চ ২০২৫। ছবি–সংগৃহীত
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভ–সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন নিয়ে আলোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জেনেভা, সুইজারল্যান্ড। ৫ মার্চ ২০২৫। ছবি–সংগৃহীত

'মুসলিম বেশি, সংখ্যালঘু কম'

আলোচনার এক পর্যায়ে, জাম্বিয়ার এক কর্মকর্তা বলেন তাঁর মতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণকে ‘প্রতিশোধ’ বলা ঠিক হবে না। তিনি বলেন মব সংগঠিত করে সহিংসতা চালানো হয়েছে।

এই মন্তব্যের জবাবে প্যানেল সদস্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের লোকজন, যারা বছরের পর বছর ‘নির্যাতন করেছে, হত্যা করেছে,’ তাদের বিরুদ্ধে কিছু সহিংসতা হয়েছে।

‘কিছুসংখ্যক লোক, যারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল, তাদের আক্রমণ করা হয়েছে, সেরকম কিছু ঘটনা ঘটেছে,’ নজরুল বলেন। ‘এবং আমরা শক্তভাবে সেটার নিন্দা করেছি।’

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কতজন আওয়ামী লীগ সমর্থক নিহত হয়েছে, তার কোনো সরকারি পরিসংখ্যান নেই। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে আন্দোলনের সময় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়।

তবে আইন উপদেষ্টা বলেন, যারা নিহত হয়েছে, তাদের বেশির ভাগই মুসলিম এবং সংখ্যালঘুর সংখ্যা খুবই কম।

‘কাজেই, আপনি যদি এটাকে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হিসেবে বর্ণনা করেন, তাহলে আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করব,’ তিনি বলেন।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বলেন, ফৌজদারি মামলা আইনসম্মত প্রক্রিয়ায় পরিচালনা করা এবং সংখ্যালঘুসহ সকল প্রতিশোধমূলক সহিংসতা তদন্ত করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ হবে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে