logo
খবর

ছেলের প্রথম একা বিমান ওড়ানোর আনন্দে ছিল পরিবার, বিধ্বস্তের খবরে কান্নার রোল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ জুলাই ২০২৫
Copied!
ছেলের প্রথম একা বিমান ওড়ানোর আনন্দে ছিল পরিবার, বিধ্বস্তের খবরে কান্নার রোল
বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। ছবি: ঢাকা ট্রিবিউন

ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ওরফে সাগর মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

খবর ঢাকা ট্রিবিউনের।

নিহত তৌকির চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ের কৃষ্ণচন্দ্রপুর এলাকার তহুরুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী ল্যাবরেটরি স্কুলের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাদের পরিবার রাজশাহী নগরের উপশহর তিন নম্বর সেক্টরের আশ্রয় ভবন নামের একটি বাসায় ভাড়া থাকেন। তার বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন, বোন সৃষ্টি ও ভগ্নিপতি সেই বাড়িতে থাকতেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিবারের সদস্যরা জানতেন না যে, তৌকির ইসলাম মারা গেছেন। সে সময় জানতেন তৌকির ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

নিহতের মামা রফিকুল ইসলাম বলেন, ‘বাড়িতে কেউ নেই। তৌকিরের দুর্ঘটনার খবরে সবাই ঢাকা চলে গেছেন। তার জন্য দোয়া করা ছাড়া আর কিছু বলার নেই। এ রকম ভালো ছেলে আমি আর দেখিনি। সেই ছেলেকে এভাবে হারিয়ে ফেলব বুঝিনি। তারা সবাই মানুষ হিসেবে অনেক ভালো। তৌকিরের স্ত্রী ঢাকার একটি সরকারি কোয়ার্টারে থাকেন।’

নিহতের বাবা তহুরুল ইসলামের গাড়িচালক আলী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সবাই ঢাকা গেছেন। বিকেল ৫টা ১৮ মিনিটে বিশেষ একটি ফ্লাইটে রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

তৌকিরের পরিবার যে বাসায় ভাড়া থাকেন তার মালিক আতিকুল ইসলাম জানান, তৌকির প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন- এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। দুপুরের পর তারা বিমান বিধ্বস্তের খবর পান। সে সময় জানতে পারেন সাগর ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাগরকে দেখতে পরিবারের সদস্যরা বিমানযোগে ঢাকা যাওয়ার ইচ্ছা পোষণ করলে বিমানবাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাবের একটি মাইক্রোবাসে করে ভাড়া বাসা থেকে তাদেরকে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা ঢাকা রওনা হন।

তৌকিরের আরেক আত্মীয় মনিরা খাতুন জানান, ২০১৮ সালে যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তাঁর ব্যাচমেট মারা গিয়েছিল। তখনই তাঁর বাবা-মা তাঁকে বিমানে চাকরি করতে নিষেধ করেছিল। কারণ ওই প্রশিক্ষণ বিমানে তারও ওঠার কথা ছিল। কিন্তু ভাগ্যক্রমে সেদিন প্রশিক্ষণ বিমানে না ওঠায় তিনি বেঁচে যান। কিন্তু সাগরের এই পাইলটের চাকরিটা পছন্দ ছিল। এরপর তাঁর বাবা-মা বলেছিলেন, তুমি যেটা ভালো মনে করো তোমার ওপরই ছেড়ে দিলাম। কিন্তু সাগর এবার আর বাঁচল না। এক বছর আগে বিয়ে করেছিল। কিন্তু বিয়ের আনুষ্ঠিকতা ৬ মাস আগে হয়েছে। তার স্ত্রী ক্যাডেট কলেজের ছাত্রী ছিলেন। পরে পাস করে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। তাদের বাড়ি গাজীপুর জেলায়।

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

উল্লেখ্য, আজ সোমবার দুপুরে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, তার একমাত্র পাইলট ছিলেন তৌকির। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সূত্র: ঢাকা ট্রিবিউন

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে