logo
খবর

বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৪
Copied!
বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪
লামায় ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪ অভিযুক্ত। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের ১৭ ঘরে আগুন দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার বিকেলে গঙ্গাং মনি ত্রিপুরা নামের একজন ব্যক্তি লামা থানায় ৭ জনের নামে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ লামার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার।

গ্রেপ্তাকৃতরা হলো-সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্টিফেন ত্রিপুরা, যোয়াকিম ত্রিপুরা এবং তংগোঝিড়ি পাড়ার বাসিন্দা মং শৈ ম্যা ত্রিপুরা ও মো. ইব্রাহিম (৬৫)।

বড়দিনের আগে ২৪ ডিসেম্বর রাতে সরই ইউনিয়নের তংগোঝিরি ত্রিপুরা পাড়ার ১৭টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। 

স্থানীয়রা জানায়, গির্জা না থাকায় ওই পাড়ার বাসিন্দারা বড়দিন উপযাপন করতে পুরোনো পাড়ায় আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়েছিলেন। মধ্যরাতের পর দুর্বৃত্তরা পাড়ায় ঢুকে আগুনে দিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, 'ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গত রাতে এজাহারভুক্ত ৭ অভিযুক্তের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

আরও পড়ুন

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে