logo
খবর

শুধু সরকার পরিবর্তন ছাড়া কিছুই বদলায়নি: গয়েশ্বর

বাসস, ঢাকা১৩ অক্টোবর ২০২৪
Copied!
শুধু সরকার পরিবর্তন ছাড়া কিছুই বদলায়নি: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ছাত্র-জনতা বিপ্লবে শুধু সরকার পরিবর্তন ছাড়া ‘অন্য কিছুই’ বদলায়নি। আজ ১৩ অক্টোবর রবিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ‘দুর্যোগ প্রশমনে বিএনপির ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিএনপির কর্মকাণ্ডের ওপরে একটি তথ্যচিত্র দেখান হয়। আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়েন জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন।

বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই–উল্লেখ করে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা মানুষের জন্যে, অধিকারের জন্যে, দীর্ঘ ১৬ বছর ধরে রক্ত দিয়েছে, যারা গুম হয়েছে, যারা সন্তান হারা হয়েছে, যারা পিতৃহারা হয়েছে, যারা মা-হারা হয়েছে- তারা সব হারিয়েছে। মাঝখানে শুধু শেখ হাসিনাই নাই। সব আগের মতোই আছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আপনাদের (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা) মিথ্যা মামলার ব্যাপারে যদি আমরা সমব্যথী হতে পারি, সোচ্চার হতে পারি, তাহলে আপনারা দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের মামলাগুলো আগের মতোই আছে, আমাদের আগের মতোই আদালতে যেতে হচ্ছে। এই কারণেই আমি বলেছি, সরকার বদলে গেছে কিন্তু ‘তুমি-আমি একই আছি, যা ছিলাম আগে’।

এই বিএনপি নেতা বলেন, ‘এক-এগারোর সময়ে আওয়ামী লীগের সকল মামলা যদি উঠে যেতে পারে, তাহলে এখন কেন আমাদের মামলা উঠছে না। আপনারাই বলেছেন, আমাদের ওপরে মিথ্যা মামলা হয়েছে। প্রধান উপদেষ্টাকে মিথ্যা মামলা দিয়ে অপমানিত করা হয়েছিল। এতে গোটা জাতি ক্ষুব্ধ হয়েছে। তাহলে আমাদের ওপরে এত অত্যাচার-নির্যাতন-মিথ্যা মামলা কেন আপনাদের বিবেচনায় আসছে না।’

নির্বাচন বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যথাযথ নির্বাচন আয়োজনে সক্ষম একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন দ্রুত গঠন করতে হবে। তিনি বলেন, নির্বাচন যত শিগগিরই হবে জনগণের অংশগ্রহণের জোয়ারের মধ্য দিয়ে রায় আসবে। এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশে নির্বাচনের অতীতের সকল রেকর্ড অতিক্রম করে জনগন ভোট কেন্দ্রে উপস্থিত হবে।

তিনি বলেন, আজকে ১৬ বছর পর জনগণের একটা দাবি একটা সুষ্ঠু নির্বাচন। জনগণের আকাঙ্ক্ষা, ভোটাধিকার, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করা। যাকে খুশি তাকে যেন তারা ভোট দিতে পারে সেটাই দাবি, অন্য কোনো দাবি নাই। আজকে যে আকাঙ্ক্ষা বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার, তা ছাত্রদের আন্দোলনের সাথে সাংঘর্ষিক নয়। একই ধারার আন্দোলন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ‘জাস্ট, আপনি একটা নির্বাচন করে দিয়ে যাবেন সুন্দর করে।’ এক-এগারোয় যে বিরাজনীতিকরণের প্রচেষ্টা ছিল তারও উল্লেখ করেন তিনি। অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যেটুকু সংস্কার দরকার হয় সেইটুকু রিফর্মের জন্য বিবেচনা করবেন। আমরা তো ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছি। এসব সংস্কার বিষয়ে আগামী দিনে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। জনগণের প্রতিনিধিরা সংসদে আসবে, তারা ঐক্যমতের ভিত্তিতে সেসব সংস্কার করবে।

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বলছি, আপনারা যদি ব্যর্থ হন জাতি ব্যর্থ হবে। আপনারা ব্যর্থ হওয়া মানে ছাত্র-জনতার আন্দোলনের ফসল ব্যর্থ হওয়া। আমরা দেখতে চাই আপনারা সফল হন। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি, আমরা সর্বাত্মক সহযোগিতা দেব। তবে মানুষের কাছে স্পষ্ট করেন, আপনারা কবে নির্বাচন করবেন।’

জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য শাহ মুহাম্মদ নেছারুল হকসহ জাতীয়তাবাদী প্রচার দলের নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে