বিডিজেন ডেস্ক

নাম বদলে অসত্য তথ্য দেওয়ায় পাসপোর্ট বাতিল করা হয়েছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের। নির্বাচন কমিশন তাদের জাতীয় পরিচয়পত্র বাতিলের পরদিন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ২৫ সেপ্টেম্বর তাদের পাসপোর্ট বাতিল করেছে।
বিডিনিউজের এক সংবাদে বলা হয়, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু বলেছেন, অধিদপ্তরের এক আদেশেই দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
এর আগে জালিয়াতির অভিযোগে হারিস ও জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের তথ্য গত ২৪ সেপ্টেম্বর দিয়েছিল নির্বাচন কমিশন।
পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু বলেন, হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ তাদের প্রকৃত নাম হলেও তারা তথ্য গোপন করে যথাক্রমে মোহাম্মদ হাসান ও তানভীর আহমেদ তানজীল নামে পাসপোর্ট নেন। এ দুটি পাসপোর্টের মেয়াদ ছিল ২০৩০ সাল পর্যন্ত।
বাতিলের আদেশে বলা হয়েছে, অসত্য তথ্য দিয়ে পাসপোর্ট গ্রহণ করায় বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ৭(২)(খ) ক্ষমতা বলে বাতিল করার কথা বলা হয়েছে।
হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হন মোহাম্মদ হাসান। আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল। পাসপোর্ট অধিদপ্তর এ দুই নামে করা পাসপোর্টগুলো বাতিল করে।
মোহাম্মদ হাসান নামে করা পাসপোর্টে জন্ম তারিখ দেওয়া হয়েছে ৬ জুন ১৯৬৬ সাল। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ইস্যু করা এ পাসপোর্টের মেয়াদ ২০৩০ সালে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
অন্যদিকে তানভীর আহমেদ তানজীল নামে করা পাসপোর্টে জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৯৬৭ সালের ২৩ অগাস্ট। ২০২০ সালের ৩ সেপ্টেম্বর ইস্যু করা এ পাসপোর্টের মেয়াদও ১০ বছর, ২০৩০ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত।
হারিস নাম বদলে বানানো পাসপোর্টে পিতার নাম সোলায়মান সরকার এবং মায়ের নাম রাহেলা বেগম দিয়েছে। স্থায়ী ঠিকানা রয়েছে ঢাকার নুরজাহান রোডে আর ২৮ নম্বর বাড়ি।
অন্যদিকে জোসেফের নাম পরিবর্তন করে বানানো পাসপোর্টে পিতার নাম সোলায়মান সরকার থাকলেও মায়ের নাম ফাতেমা বেগম রয়েছে। আর ঠিকানা রয়েছে মিরপুর ডিওএইচএস’র ২ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাট।
প্রকৃত অর্থে তাদের বাবার নাম আব্দুল ওয়াদুদ এবং মায়ের নাম রেনুজা বেগম। রেনুজা বেগম তার এ নাম দিয়ে জোসেফের সাজা মওকুফ করার জন্য আবেদন করেছিলেন।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, হারিছ আহমেদ ২০১৪ সালে মিথ্যা তথ্য দিয়ে মোহাম্মদ হাসান নামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছিলেন। ২০১৯ সালে তিনি এনআইডিতে নিজের ছবি পরিবর্তন করেন।
আর তোফায়েল আহমেদ জোসেফ দুটি এনআইডি নেন। নিজের প্রকৃত নাম ছাড়াও মিথ্যা তথ্য দিয়ে তানভির আহমেদ তানজীল নামে আরেকটি এনআইডি নেন।
তারা দুজনই দেশের বাইরে রয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”